রোহিঙ্গাদের খাদ্য সহায়তা অর্ধেকের বেশি কমাচ্ছে জাতিসংঘ

রোহিঙ্গাদের খাদ্য সহায়তা অর্ধেকের বেশি কমাচ্ছে জাতিসংঘ

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার (০৬ মার্চ), ২০২৫, আপডেট ২৩:১৫

‘তহবিল ঘাটতির’ কথা তুলে ধরে বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের জন্য খাদ্য সহায়তায় খরচের পরিমাণ অর্ধেকের বেশি কমাচ্ছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)।

এপ্রিলের ১ তারিখ থেকে মাসিক ফুড রেশনের পরিমাণ জনপ্রতি সাড়ে ১২ মার্কিন ডলার থেকে কমে ছয় ডলার হওয়ার কথা বাংলাদেশকে জানিয়েছে ডব্লিউএফপি।

ডব্লিউএফপি থেকে বুধবার এ সংক্রান্ত চিঠি পাওয়ার কথা জানিয়েছেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান।

তিনি গণমাধ্যমকে বলেন, আমরা চিঠি পেয়েছি। এপ্রিলের শুরু থেকে এটা কার্যকর হওয়ার কথা।

এই সহায়তা কমিয়ে আনার পেছনে ডব্লিউএফপির পক্ষ থেকে ‘তহবিল ঘাটতিকে’ কারণ হিসেবে তুলে ধরার কথা এক প্রশ্নের জবাবে বলেছেন মিজানুর রহমান।

এভাবে খাদ্য সহায়তা কমে গেলে এর সরাসরি প্রভাব রোহিঙ্গা শরণার্থী ও স্থানীয় মানুষদের উপর পড়বে বলে আশঙ্কা করছেন শরণার্থীদের দেখভালের দায়িত্বে থাকা বাংলাদেশি দপ্তরের শীর্ষ এই কর্মকর্তা।

কেমন প্রভাব পড়তে যাচ্ছে, তার একটা ধারণা দিয়ে মিজানুর রহমান বলেন, খাদ্য সহায়তা কমলে রোহিঙ্গাদের পুষ্টি, স্বাস্থ্য এবং ক্যাম্পের নিরাপত্তায় বিঘ্নিত হবে। রোহিঙ্গারা কাজের সন্ধানে ক্যাম্পের বাইরে চলে যেতে চাইলে সরাসরি প্রভাব পড়বে স্থানীয় জনগোষ্ঠীর উপর।

ডব্লিউএফপির খাদ্য সহায়তা কমিয়ে আনার প্রেক্ষাপটে পরিস্থিতি মোকাবেলায় অন্যান্য মানবিক সহায়তাকারী সংস্থা ও দেশের সঙ্গে আলোচনা চালানোর কথা বলেন তিনি।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading