লেবুর বাজার চড়া, লাভের গুড় খাচ্ছে কে?

লেবুর বাজার চড়া, লাভের গুড় খাচ্ছে কে?

উত্তরদক্ষিণ। শুক্রবার, ০৭ মার্চ, ২০২৫, আপডেট ১৫:৩০

রমজান ও গরমে লেবুর চাহিদা বেড়েছে কয়েকগুণ। দামও চড়া। এ কারণে মানিকগঞ্জের লেবু বাগানগুলোতে পাইকারদের ব্যাপক আনাগোনা চলছে। তবে চলতি মৌসুমে বৃষ্টি কম হওয়ায় ফলন কম ও মধ্যস্বত্ত্বভোগীদের দৌরাত্ম্যে লেবুর দাম বেড়েছে বলে দাবি করছেন কৃষকরা।

এলাচ, কাগজি ও কলম্ব জাতের লেবুর বাগান রয়েছে মানিকগঞ্জে। রমজান ও গরমে লেবুর চাহিদা থাকায় অপরিপক্ব লেবুও গাছ থেকে নামাচ্ছেন অনেক কৃষক। বাজারে চাহিদা মেটাতে গাছ থেকে লেবু সংগ্রহে ব্যস্ত সময় পার করছেন তারা।

কৃষকের বাগান থেকে শুরু করে লেবু কয়েকটি হাত ঘুরে যাচ্ছে ভোক্তার কাছে। এতে দাম বেশি হওয়ায় বিপাকে পড়েছেন ক্রেতারা। তবে কৃষকের পকেটেও তেমন একটা যাচ্ছে না অতিরিক্ত লাভের টাকা।

কৃষকরা জানান, বাজারে দাম বেশি থাকলেও তেমন লাভ হচ্ছে না চাষিদের। দাম বাড়িয়ে মধ্যস্বত্বভোগী ও ফড়িয়ারা লাভের টাকা খেয়ে নিচ্ছে। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন তারা।

চলতি মৌসুমে বৃষ্টি কম হওয়ায় লেবুর ফলন কম হয়েছে। তার মধ্যে মধ্যস্বত্ত্বভোগীদের দৌরাত্ম্য তো আছেই। এ কারণে লেবুর দাম চড়া। তবে চাহিদা অনুযায়ী সরবরাহ দিতে চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছে কৃষি বিভাগ।

মানিকগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক ড. রবীআহ নূর আহমেদ বলেন, আগামী দুই-তিন সপ্তাহের মধ্যে বেশকিছু জাতের লেবু বাজারে আসতে পারে। কৃষকদের সবসময় সহায়তা ও পরামর্শ দেয়া হচ্ছে।

জেলা কৃষি বিভাগের তথ্য মতে, জেলার ৩ উপজেলায় ২০০ হেক্টর জমিতে লেবুর চাষ হয়েছে।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading