পঞ্চগড়ে বিএসএফের গুলিতে বাংলাদেশির মৃত্যু

পঞ্চগড়ে বিএসএফের গুলিতে বাংলাদেশির মৃত্যু

উত্তরদক্ষিণ। শনিবার, ০৮ মার্চ, ২০২৫, আপডেট ১৬:৪০

পঞ্চগড়ে ইন্ডিয়ান সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে আল আমিন (৩৮) নামে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। শনিবার ভোরে পঞ্চগড় উপজেলা সদরের অমরখানা ইউনিয়নে ভিতরগড়ে ৭৪৪ মেইন পিলারের ৭ নম্বর সাব পিলার এলাকায় এই ঘটনা ঘটে। নিহত আল আমিন সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের জিন্নাত পাড়ার সুরুজ আলীর ছেলে।

বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার রাতে আল আমিনসহ কয়েকজন যুবক ইন্ডিয়ার ওই সীমান্তে গরু আনতে যায়। এ সময় তারা ইন্ডিয়াতে অনুপ্রবেশের চেষ্টা করলে ৪৬ বিএসএফ ব্যাটালিয়নের ভাটপাড়া ক্যাম্পের টহলে থাকা সদস্যরা তাদের গুলি করে। সকালে সেখানকার আবালুপাড়া থেকে প্রায় ৫০ গজ ইন্ডিয়ার ভেতরে মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।

নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শেষ মোহাম্মদ বদরুদ্দোজা জানান, মরদেহ হস্তান্তরের জন্য বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading