ব্যাংকাস্যুরেন্স সেবা : ঢাকা ব্যাংক ও শান্তা লাইফের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

ব্যাংকাস্যুরেন্স সেবা : ঢাকা ব্যাংক ও শান্তা লাইফের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
ঢাকা ব্যাংক ও শান্তা লাইফ ইনস্যুরেন্সের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠান

উত্তরদক্ষিণ। শনিবার, ০৮ মার্চ ২০২৫, আপডেট ১৯:২৭

ব্যাংকাস্যুরেন্স সেবা প্রদানে ঢাকা ব্যাঙ্ক ও শান্তা লাইফ ইনস্যুরেন্সের মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। ঢাকা ব্যাংক পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক শেখ মোহাম্মদ মারুফ ও শান্তা লাইফ ইনস্যুরেন্স পিএলসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা নাফিস এ আহমেদ সম্প্রতি ওই সমঝোতা স্মারক (এমওইউ)তে স্বাক্ষর করেন বলে শনিবার (০৮ মার্চ ২০৫) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে শান্তা লাইফ।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ঢাকা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মোহাম্মদ মারুফ বলেন, “ব্যাংকাস্যুরেন্স ব্যাংকিং এবং বীমা সেবাগুলো এক করে ব্যক্তির আর্থিক সুরক্ষা আরোও বৃদ্ধি করে।  এজন্য শান্তা লাইফের সাথে ঢাকা ব্যাংকের এই নতুন সম্পর্ক কাস্টমারদের জন্য আরোও সহজ ও কার্যকর বীমা পলিসি প্রদান করার পাশাপাশি তাদের ফিনান্সিয়াল ও রিস্ক প্ল্যানিংয়েও উৎসাহিত করবে।

ঢাকা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বলেন, বাংলাদেশের প্রতিটি স্তরে মানুষকে অর্থনৈতিক অন্তর্ভুক্তিতে আনার আমাদের যে প্রতিশ্রুতি, শান্তা লাইফ এর সাথে নতুন এই সম্পর্ক তারই প্রতিফলন।

বাংলাদেশের বীমা খাতে ব্যাংকাস্যুরেন্সকে একটি গুরুত্বপূর্ণ সংযোজন অভিহিত করে অনুষ্ঠানে শান্তা লাইফ ইন্স্যুরেন্সের প্রধান নির্বাহী কর্মকর্তা নাফিস এ আহমেদ বলেন, ঢাকা ব্এযাংকের সাথে শান্তা লাইফের অংশীদারিত্ব উদ্যগের মাধ্যমে দীর্ঘমেয়াদে গ্রাহকদের জন্য আর্থিক নিরাপত্তা নিশ্চিত হবে।

নাফিস আহমেদ আরও বলেন, এই চুক্তির ফলে গ্রাহকবান্ধব ব্যাংকাস্যুরেন্স কাঠামো তৈরি, ব্যাংক কর্মীদের বীমা সেবা সম্পর্কে প্রশিক্ষণ, এবং ব্যাংকের মাধ্যমে বীমা পলিসি কেনার সুবিধা সহজতর হবে।

উভয় প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, ওই চুক্তির মাধ্যমে ঢাকা ব্যাংকের ডিস্ট্রিবিউশন চ্যানেলের মাধ্যমে গ্রাহকদের জন্য সহজ ও কার্যকর বীমা সুবিধা নিশ্চিত করা হবে। এর মাধ্যমে গ্রাহকদের জন্য সহজ ও কার্যকর বীমা সুবিধা, গ্রাহকবান্ধব ব্যাংকাস্যুরেন্স কাঠামো তৈরি, ব্যাংক কর্মীদের বীমা সেবা সম্পর্কে প্রশিক্ষণ এবং ব্যাংকের মাধ্যমে বীমা পলিসি কেনার সুবিধা সহজ হবে।

ঢাকা ব্যাংকের সাথে অংশীদারিত্বের মাধ্যমে শান্তা লাইফ ইন্স্যুরেন্স ঢাকা ব্যাংকের বিস্তৃত ব্যাংকিং নেটওয়ার্ক ব্যবহার করে গ্রাহকদের প্রয়োজন অনুযায়ী বীমা পলিসি প্রদান করবে। ব্যাংকাস্যুরেন্সের ফলে ব্যাংকের গ্রাহকরা আরও সমৃদ্ধ আর্থিক সেবার সুবিধা পাবেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

স্বাক্ষর অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

SekFaruk

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading