মোহাম্মদপুরে দিনব্যাপী পুলিশি অভিযানে অভিযানে গ্রেফতার ১০

মোহাম্মদপুরে দিনব্যাপী পুলিশি অভিযানে অভিযানে গ্রেফতার ১০

উত্তরদক্ষিণ। রবিবার, ০৯ মার্চ, ২০২৫, আপডেট ১২:১৫

রাজধানীর মোহাম্মদপুরের ডেভিল হান্ট পরিচালনা করে ১০ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন- আল আমিন (৩০), হাসান (৩৫), সাইদ (৩২), রানা (২৮), সাগর (২৫), রনি (২৪), রাসেল ইয়াসিন (২৩), সাব্বির (২১), কাউসার (২৮) ও ফারুক (৫০)।

শনিবার (৮ মার্চ) দিনব্যাপী অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। রবিবার (৯ মার্চ) বেলা ১১টার দিকে এ তথ্য জানান মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) এ কে এম মেহেদী হাসান। তিনি বলেন, শনিবার দিনব্যাপী অভিযান চালিয়ে বিভিন্ন পয়েন্ট থেকে ১০ জনকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ।

তিনি আরও জানান, গ্রেফতারকৃতদের মধ্যে চাঁদাবাজি মামলায় চারজনকে, মাদক মামলায় চারজন, সিআর পরোয়ানা মামলায় একজন ও অন্যান্য মামলায় আরও একজনকে গ্রেফতার করা হয়।

ইউডি/সিফাত

Taanjin

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading