বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম

বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম

উত্তরদক্ষিণ। শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, আপডেট ১২:২৫

হরমুজ প্রণালি বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য খুলে দেওয়ার ঘোষণার পর বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে এর তাৎক্ষণিক প্রভাব পড়েছে।

ইরানি কর্মকর্তাদের এই ঘোষণার পর ব্রেন্ট ক্রুড ও ইউএস অয়েলের দাম ব্যারেলপ্রতি ৯০ ডলারের নিচে নেমে আসে। দিন শেষে ব্রেন্ট ক্রুডের দাম ৯ দশমিক ১ শতাংশ কমে দাঁড়ায় ব্যারেলপ্রতি ৯০ ডলার ৩৮ সেন্টে।

বর্তমানে আমেরিকা ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ওয়াশিংটন ইরানের বন্দরগুলোর ওপর নৌ অবরোধ বজায় রেখেছে। এ পরিস্থিতিতে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ সতর্ক করে বলেছেন, আমেরিকা যদি এই অবরোধ অব্যাহত রাখে, তবে আবারো হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়া হতে পারে।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে আমেরিকা ও ইসরায়েল যৌথভাবে সামরিক অভিযান শুরু করে। এরপর থেকেই কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল ব্যাহত হয়। বিশ্বের মোট অপরিশোধিত জ্বালানি তেলের প্রায় এক-পঞ্চমাংশ এই সমুদ্রপথ দিয়ে পরিবহন করা হয়।

সূত্র: আল জাজিরা

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading