মাদারীপুরে তিনজনকে কুপিয়ে হত্যা মামালায় গ্রেপ্তার ৩

মাদারীপুরে তিনজনকে কুপিয়ে হত্যা মামালায় গ্রেপ্তার ৩

উত্তরদক্ষিণ। রবিবার, ০৯ মার্চ, ২০২৫, আপডেট ১৪:৩০

মাদারীপুরে অবৈধ বালু ব্যবসা নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তারের জেরে দুই পক্ষের সংঘর্ষে তিন ভাইকে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা দায়ের করেছে নিহতের মা সুফিয়া বেগম।

শনিবার (৮ মার্চ) দিবাগত রাতে ৪৯ জনের নামসহ অজ্ঞাত আরও ৭০ থেকে ৮০ জনকে আসামি করে মাদারীপুর সদর থানায় মামলাটি করা হয়।

মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোকছেদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, নিহত সাইফুল ও আতাবুরের মা সুফিয়া বেগম বাদী হয়ে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। যেখানে নামীয় আসামি করা হয়েছে ৪৯ জন ও অজ্ঞাত আরও ৭০ থেকে ৮০ জন। মামলায় মোহাম্মদ শাহজাহান, মতিন মোল্লা, হোসেন শিকদারের নাম রয়েছে। বাকিদের নাম আপাতত বলা যাচ্ছে না। তবে এরই মধ্যে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

পুলিশ আরও জানান, মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের আড়িয়াল খাঁ নদের অবৈধ বালু ব্যবসায় ও আধিপত্য নিয়ে দীর্ঘদিন ধরে স্থানীয় মো. শাহজাহান খান ও মতিন মোল্লা গ্রুপের সঙ্গে সাইফুল সরদারের বিরোধ চলছিল। এই বিরোধের জের ধরে শনিবার সকালের দিকে শাহজাহান খান ও সাইফুল সরদারের লোকজনের মধ্যে সংঘর্ষ বাধে। এতে সাইফুল সরদার, আতাবুর সরদার ঘটনাস্থলেই মারা যায়। আর পলাশ সরদার নামে একজনকে ঢাকা নেওয়ার পথে মারা যায়। ঘটনার পর থেকে এলাকায় পুলিশ, সেনাবাহিনী ও র‌্যাবের সদস্যদের মোতায়ন করে রাখা আছে।

ইউডি/ আরকে

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading