বাসের চাকায় পিষ্ট মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী

বাসের চাকায় পিষ্ট মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী

উত্তরদক্ষিণ। রবিবার, ০৯ মার্চ, ২০২৫, আপডেট ১৫:৫৫
বগুড়ায় বাসের নিচে চাপা পড়ে মোটরসাইকেল আরোহী স্বামী ও স্ত্রী নিহত হয়েছেন। রবিবার (৯ মার্চ) দুপুর পৌনে ২টার দিকে শহরের ভবের বাজার এলাকার ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বগুড়া শহরের কাটনারপাড়া এলাকার সজল ৫০ ও তার স্ত্রী হোসনে আরা।

স্থানীয় সূত্রে জানা যায়, সজল তার স্ত্রীকে নিয়ে ঢাকা-রংপুর মহাসড়কে মোটরসাইকেলে চড়ে যাচ্ছিল। পথে ভবের বাজার এলাকায় মহাসড়কে থাকা কালো মাইক্রোবাসের সঙ্গে ধাক্কা লেগে তারা রাস্তার ওপর পড়ে যায়। এ সময় ঢাকাগামী বাস তাদের চাপা দেয়। এতে সজল ঘটনাস্থলে মারা যায়। আর তার স্ত্রী হোসনে আরাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

উপশহর পুলিশ ফাঁড়ির আইসি পরিদর্শক জালাল উদ্দিন দুর্ঘটনার নিহতের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ঘটনাস্থল তার এলাকার হলেও মহাসড়ক হওয়ায় হাইওয়ে পুলিশ বিষয়টি দেখছে।

ইউডি/ আরকে

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading