জানাজায় তোফায়েল আহমেদকে ঘিরে স্মৃতি আর অশ্রু
উত্তরদক্ষিণ। মঙ্গলবার (০১ জুন) ২০২৬, আপডেট ২৩:০০
চলে গেলেন ঊনসত্তরের গণ-অভ্যুত্থান ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, আওয়ামী লীগের সাবেক মন্ত্রী এবং বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ। শেষবারের মতো তোফায়েল আহমেদের মরদেহ দেখার অপেক্ষায় জড়ো হন অনেকেই। এসময় স্মৃতিচারণ করেন তারা।
সোমবার (১ জুন) বেকেল সাড়ে ৩টায় ৮২ বছর বয়সে রাজধানীর স্কয়ার হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুর খবরে ছুটে আসেন দীর্ঘদিনের সহকর্মী, রাজনীতিবিদ ও শুভানুধ্যায়ীরা।
প্রথম দফায় বাদ মাগরিব জানাজা হয় ধানমন্ডির তাকওয়া মসজিদে। এতে অংশ নেন আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) শীর্ষ নেতারা। জানাজা শেষে স্মৃতিচারণ করেন তারা।
কান্নাজড়িত কণ্ঠে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তোফায়েল আহমেদের নাতনি। তিনি বলেন, ‘তার জন্য দেশবাসীর কাছে দোয়া চাই। আমি তার ভাগিনার মেয়ে হই। তিনি লাখ লাখ মানুষের উপকার করে গেছেন।’
সাংবাদিক আনিস আলমগীর বলেন, ‘যখন তোফায়েল আহমেদের বিরুদ্ধে লিখেছি, তখন তার সহনশীলতা দেখেছি। তিনি প্রতিহিংসা দেখাননি। সেটা আমি আজীবন মনে রাখব।’
ইউডি/এবি

