রাজধানীর বিভিন্ন এলাকায় ৮ জনকে গণপিটুনি

রাজধানীর বিভিন্ন এলাকায় ৮ জনকে গণপিটুনি

উত্তরদক্ষিণ। রবিবার (০৯ মার্চ), ২০২৫, আপডেট ২০:৫০

রাজধানীতে বিভিন্ন এলাকায় চুরি ও ছিনতাইকারী সন্দেহে আটজনকে গণপিটুনি দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে চারজনকে প্রাথমিক চিকিৎসা শেষে থানায় নেওয়া হয়েছে।

রবিবার (০৯ মার্চ) সকাল থেকে দুপুরে মধ্যে এসব ঘটনা ঘটেছে।

পুলিশের ভাষ্য, ছিনতাইকারী সন্দেহে যাত্রাবাড়ীর কোনাপাড়া এলাকায় চারজনকে, চকবাজারে দুজনকে, মতিঝিল ও ভাটারায় দুজনকে গণপিটুনি দেওয়া হয়েছে।

যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) ফারজানা আক্তার বলেন, যাত্রাবাড়ীর কোনাবাড়ী এলাকায় দুপুর পৌনে ১২টার দিকে ছিনতাইকারী সন্দেহে চারজনকে স্থানীয় জনগণ পিটুনি দিয়েছে। পরে খবর পেয়ে সেখান থেকে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে সেখান থেকে তাদের থানায় নিয়ে যাওয়া হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে ।

যাত্রাবাড়ীতে গণপিটুনিতে আহতরা হলেন নারায়ণগঞ্জ ফতুল্লার বাসিন্দা রফিকুল ইসলাম (৩৬), রবিউল ইসলাম (৪০), রিপন মিয়া (৪২) ও সোহাগ মিয়া (৫৪)।

এদিকে মতিঝিলের এজিবি কলোনি এলাকায় এক নারীর ব্যাগ নিয়ে পালাতে গিয়ে স্থানীয় লোকজনের হাতে ধরা পড়ে তন্ময় (১৭) নামের এক কিশোর। পরে সংবাদ পেয়ে মতিঝিল থানা-পুলিশ তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নেয়। এ ছাড়া চকবাজারের বকশীবাজার এলাকায় কাগজের কার্টন চুরির অভিযোগে মো. অপু (১৮) ও মো. আলী (৩২) নামের দুজনকে পিটুনি দিয়েছে স্থানীয় লোকজন।

চকবাজার থানার উপপরিদর্শক (এসআই) জহুরুল ইসলাম বলেন, দুজনকে উদ্ধার করে বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

অন্যদিকে ভাটারা থানার সোলমাইদ এলাকায় আজ সকালে একটি বাসা থেকে মুঠোফোন, মানিব্যাগ ও ল্যাপটপ চুরি করে পালাতে গিয়ে স্থানীয় লোকজনের হাতে ধরা পড়েন মানিক মিয়া (২৩) নামের এক যুবক। এরপর তাকে মারধর করা হয়। পরে সংবাদ পেয়ে সেখান থেকে ভাটারা থানার উপপরিদর্শক (এসআই) কামরুজ্জামান তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসেন।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading