দাবি আদায় না হলে চিকিৎসাসেবা বন্ধের হুঁশিয়ারি রামেক ইন্টার্ন চিকিৎসকদের
উত্তরদক্ষিণ। রবিবার (০৯ মার্চ), ২০২৫, আপডেট ২৩:০০
পাঁচ দফা দাবি আদায় না হলে সকল সেবা বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা।
রবিবার (৯ মার্চ) দুপুর ১২টার দিকে রামেক হাসপাতালের সামনে এক বিক্ষোভ সমাবেশ থেকে তারা এ হুঁশিয়ারি দেন।
পরে এক সংবাদ সম্মেলনে ইন্টার্ন চিকিৎসকরা তিন দিনের কমপ্লিট শাটডাউন কর্মসূচির ঘোষণা দেন। এর আগে, তারা দাবি আদায়ে রাজশাহী মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর একটি স্মারকলিপি দেন।
আন্দোলনরত ইন্টার্ন চিকিৎসকদের প্রতিনিধি ডা. আব্দুল্লাহ বলেন, ‘এখন থেকে তিন দিনের কমপ্লিট শাটডাউন কর্মসূচি শুরু হচ্ছে। ১২ মার্চের মধ্যে দাবি আদায় না হলে চিকিৎসকরা জরুরি বিভাগের সেবা, বহির্বিভাগের সেবা এবং প্রাইভেট প্র্যাকটিস বন্ধ করতেও বাধ্য হবেন।’
ইউডি/এবি

