শপিং ব্যাগে লুকানো ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

শপিং ব্যাগে লুকানো ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

উত্তরদক্ষিণ। সোমবার, ১০ মার্চ, ২০২৫, আপডেট ১৫:০০

সিরাজগঞ্জে অভিযান চালিয়ে শপিং ব্যাগে লুকানো অবস্থায় ১,৯৯৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ মনজুর আলম নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১২ সদস্যরা।

রবিবার (৯ মার্চ) বিকেলে সদর উপজেলার শিয়ালকোল বাজারে অভিযান চালিয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মো. মঞ্জুর আলম (৩৪) সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলী ইউনিয়নের মৃত ইউনুস আলীর ছেলে।

সোমবার (৯ মার্চ) দুপুরে র‌্যাব-১২ সিরাজগঞ্জের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষ এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন।

তিনি জানান, গত রবিবার (৯ মার্চ) বিকেলে সদর উপজেলার শিয়ালকোল বাজারে মাদক বিরোধী অভিযান চালানো হয়। এ সময় শপিং ব্যাগে লুকানো অবস্থায় ১ হাজার ৯৯৪ পিস ইয়াবাসহ মনজুর আলমকে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তার মাদক কারবারি মনজুর আলম দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন থানায় তার ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে ইয়াবা ক্রয়-বিক্রয় করে আসছিল। আসামির বিরুদ্ধে সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

ইউডি/আরকে

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading