নারী নির্যাতন প্রতিরোধে পুলিশের হটলাইন চালু

নারী নির্যাতন প্রতিরোধে পুলিশের হটলাইন চালু

উত্তরদক্ষিণ। সোমবার, ১০ মার্চ, ২০২৫, আপডেট ১৭:০০

নারীকে কটূক্তি, ইভটিজিং, হেনস্তা ও যৌন হয়রানি বিষয়ে কার্যকরী ব্যবস্থা নিতে পুলিশ সদরদপ্তরে হটলাইন সেবা চালু করা হয়েছে। ২৪ ঘণ্টা দেশের যেকোনো জায়গায় থেকে হটলাইন নম্বরে অভিযোগ দেওয়া যাবে বলে জানায় পুলিশ সদরদপ্তর। সোমবার (১০ মার্চ) পুলিশ সদরদপ্তরের এ আই জি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান।

তিনি জানান, নারী নির্যাতন, নারীর প্রতি আক্রমণাত্মক ভঙ্গি, কটূক্তি, ইভটিজিং, হেনস্তা, যৌন হয়রানি বিষয়ে কার্যকরী ব্যবস্থা নিতে পুলিশ সদর দপ্তরের হটলাইন সেবা চালু করেছে। দেশের যে কোনো স্থানে এমন ঘটনা ঘটলে এ হটলাইন নম্বরে অভিযোগ দেওয়া যাবে।

হটলাইন নম্বর হলো- ০১৩২০০০২০০১, ০১৩২০০০২০০২, ০১৩২০০০২২২২। নম্বরগুলো দিনরাত ২৪ ঘণ্টা চালু থাকবে।

এছাড়া সাইবার অপরাধের শিকার নারীদের আইনি সেবা ও সুরক্ষা দিতে পুলিশ সাইবার সাপোর্ট ফর উইমেন ফেসবুক পেজ আগের মতোই চালু রয়েছে।

বাংলাদেশ পুলিশ দেশের আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনের পাশাপাশি নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে। নারী ও শিশু নির্যাতনকারীদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণে বাংলাদেশ পুলিশ অঙ্গীকারবদ্ধ বলেও জানান এআইজি ইনামুল হক সাগর।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading