ওমরাহ পালন করলেন জামালরা

ওমরাহ পালন করলেন জামালরা

উত্তরদক্ষিণ। সোমবার, ১০ মার্চ, ২০২৫, আপডেট ২০:১০

ইন্ডিয়ার বিপক্ষে এএফসি বাছাইপর্বের প্রস্তুতি হিসেবে বর্তমানে সৌদি আরবে রয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। সৌদি আরবের তায়েফে ক্যাম্প করছে তারা। অনুশীলনের বিরতিকে কাজে লাগিয়ে দলের মুসলিম ফুটবলার, কোচিং স্টাফ এবং ম্যানেজমেন্টের সদস্যরা পবিত্র ওমরাহ পালন করেছেন।

বাংলাদেশের জাতীয় ফুটবল দল গত তিন বছর যাবত সৌদি আরবে ক্যাম্প করছেন। আর গত দুই বছর যাবত ওমরাহ পালন করছেন তারা।

জাতীয় দলের ম্যানেজার আমের খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আজ আমাদের অনুশীলনের বিরতি ছিল। এই সুযোগে দলের ভেতর বন্ধন দৃঢ় করতে আমরা ওমরাহ পালনের সিদ্ধান্ত নিই। এমন একটি পবিত্র স্থানে এসে ওমরাহ না করতে পারলে খারাপ লাগত। এই পরিকল্পনাটি হঠাৎ করেই নেয়া হয়েছে।’

ওমরাহ পালনের পর বাংলাদেশের অধিনায়ক জামাল ভূঁইয়া বলেন, ‘গত ২-৩ বছর আমরা সৌদিতে অনুশীলন ক্যাম্প করেছি। প্রতিবারই আমরা ওমরাহ পালনের সুযোগ পেয়েছি। সবাই একসঙ্গে ওমরাহ করতে পারাটা দলের জন্য ইতিবাচক। আমাদের জন্য দোয়া করবেন, যেন ইন্ডিয়ার বিপক্ষে ভালো ফল করতে পারি।’

এশিয়ার ২৪ দেশ ৬ গ্রুপে ভাগ হয়ে খেলবে এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডে। তৃতীয় রাউন্ডে বাংলাদেশের গ্রুপ প্রতিপক্ষ ইন্ডিয়া, হংকং ও সিঙ্গাপুর। চূড়ান্ত পর্বে ওঠার সম্ভাবনা তৈরি করতে বাংলাদেশ সবচেয়ে গুরুত্বপূর্ণ দুই ম্যাচ ইন্ডিয়ার বিপক্ষেই। দুই দেশের প্রথম ম্যাচ আগামী ২৫ মার্চ ইন্ডিয়ার শিলংয়ে, ফিরতি ম্যাচ ঢাকায় ১৮ নভেম্বর।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading