আবারও ইনজুরিতে নেইমার!

আবারও ইনজুরিতে নেইমার!

উত্তরদক্ষিণ। শনিবার, ০৮ মার্চ, ২০২৫, আপডেট ১৩:১৫

ইনজুরি থেকে মুক্তিই মিলছে না ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমারের। দীর্ঘদিনের চোট কাটিয়ে গত মাসে মাঠে স্বরূপে ফেরার আভাস দিয়েছিলেন তিনি। কিন্তু সেই চোটের কারণে আবারও মাঠের বাইরে সান্তোস তারকা।

উরুর চোটের কারণে গতকাল (সোমবার) পওলিস্তা চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে করিন্থিয়াসের বিপক্ষে খেলতে পারেননি নেইমার। তার দল সান্তোস এই ম্যাচে হেরেছে ২-১ গোলের ব্যবধানে।

আগের ম্যাচে ব্রাগান্তিনোর বিপক্ষে সান্তোস জিতেছিলো ২-০ গোলে। ওই ম্যাচেই বাম পায়ের উরুর মাংসপেশিতে হালকা টান লাগে নেইমারের। যে কারণে অস্বস্তিবোধ করায় করিন্থিয়ান্সের বিপক্ষে মাঠে নামতে পারেননি তিনি। সাইডবেঞ্চে বসে বসে দলের হার দেখতে হলো তাকে।

করিন্থিয়ান্সের কাছে হারের পর নিজের চোট নিয়ে নেইমার বলেন, ‘দুর্ভাগ্যবশত গত কয়েকদিন ব্যথা অনুভব করছি। সত্যিই আমি খেলতে চেয়েছিলাম; কিন্তু আজ (গতকাল) সকালে পরীক্ষা-নিরীক্ষার পর ব্যথা অনুভব করি।’ কত দিন মাঠের বাইরে থাকতে হবে, সেটা অবশ্য জানা যায়নি।

বছরের শুরুতে শৈশবের ক্লাবে ফিরে সাত ম্যাচে তিনটি করে গোল অ্যাসিস্ট করেছেন। প্রায় ১৭ মাস পর ব্রাজিল দলে ফেরার সুখবরও পান ৩২ বছরের এই ফরোয়ার্ড। এ মাসেই বিশ্বকাপ বাছাইয়ে কলম্বিয়া ও আর্জেন্টিনার বিপক্ষে খেলবে সেলেসাওরা। এই ম্যাচ দুটিতে নেইমারকে পাওয়া নিয়ে এখন অনিশ্চয়তা দেখা দিয়েছে।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading