সাভারে পাওয়ার গ্রিডের আগুন নিয়ন্ত্রণে

সাভারে পাওয়ার গ্রিডের আগুন নিয়ন্ত্রণে

উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫, আপডেট ১৩:১৫

ঢাকার সাভারের আমিন বাজার পাওয়ার গ্রিডে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের প্রায় ৩ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

মঙ্গলবার (১১ মার্চ) সকালে ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা স্টেশন অফিসার মো. তালহা বিন জসিম এ তথ্য জানিয়েছেন।

তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

এর আগে, সকাল ৭টা ১৫ মিনিটে আমিন বাজার পাওয়ার গ্রিডে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। তাৎক্ষণিভাবে ৭টা ২০ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। এরপর একে একে যুক্ত হয় আরও ৮ ইউনিট।

ইউডি/ আরকে

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading