সিরাজগঞ্জে হাত-পা-মুখে স্কচটেপ পেঁচানো মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জে হাত-পা-মুখে স্কচটেপ পেঁচানো মরদেহ উদ্ধার
ফাইল ফটো

উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫, আপডেট ১৩:২৫

সিরাজগঞ্জের কাজীপুরে এনামুল হক (৪৫) নামে এক ব্যক্তির হাত-পা ও মুখে স্কচটেপ পেঁচানো মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১১ মার্চ) সকালে সিরাজগঞ্জ-কাজীপুর সড়কের গান্ধাইল ইউনিয়নের দুবলাই গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

কাজীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

এনামুল হক একই উপজেলার সোনামুখী ইউনিয়নের রৌহাবাড়ী গ্রামের আবু সাঈদের ছেলে।

কাজীপুর থানার এসআই শফিকুল ইসলাম জানান, সড়কের পাশে একটি মরদেহ পড়ে আছে এমন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে তারা হাত-পা ও মুখে স্কচটেপ পেঁচানো মরদেহ মাটিতে পড়ে থাকতে দেখে পুলিশ। পরে আলামত জব্দ করা হয়।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। ঘটনার তদন্ত করে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। মরদেহটি ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ইউডি/ আরকে

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading