ফুলেল শুভেচ্ছা নিয়ে বিএনপির দুগ্রুপের সংঘর্ষে নিহত ১

ফুলেল শুভেচ্ছা নিয়ে বিএনপির দুগ্রুপের সংঘর্ষে নিহত ১

উত্তরদক্ষিণ। বুধবার, ১২ মার্চ, ২০২৫, আপডেট ১৭:০০


রাজশাহীর তানোরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে গানিউল ইসলাম নামে এক বিএনপির এক কর্মী মারা গেছেন।

বুধবার (১২ মার্চ) দুপুর ৩টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

হাসপাতালের মুখপাত্র চিকিৎসক শংকর কে বিশ্বাস জানান, মস্তিষ্কের রক্তক্ষরণের কারণে মারা গেছেন। তার মাথায় আঘাত ছিল।

স্থানীয়দের ভাষ্য, মঙ্গলবার (১১ মার্চ) তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়ন বিএনপি কৃষ্ণপুর মহিলা কলেজ মাঠে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করে। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শরিফ উদ্দিন।

ইফতারের আগ মুহূর্তে প্রধান অতিথিকে বরণ করতে সড়কের দুই ধারে পাঁচন্দর ইউনিয়ন বিএনপির সাবেক চেয়ারম্যান মমিনুল হক মমিন ও বর্তমান সভাপতি মজিবুর রহমানের সমর্থকরা অপেক্ষা করছিলেন। একপর্যায়ে কারা আগে ফুলেল শুভেচ্ছা দিবেন, এ নিয়ে দুগ্রুপের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে এর জেরে হয় সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়া। এতে গুরুতর আহত হন মমিনুল হক মমিন গ্রুপের গানিউল। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। হাসপাতালের আইসিইউ ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় বুধবার মারা যান গানিউল ইসলাম।

তানোর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading