সুদান নয়, সৌদি ক্লাবের বিপক্ষে খেলবে বাংলাদেশ

সুদান নয়, সৌদি ক্লাবের বিপক্ষে খেলবে বাংলাদেশ

উত্তরদক্ষিণ। বুধবার, ১২ মার্চ, ২০২৫, আপডেট ১৭:৩৬

সৌদি আরবের তায়েফে প্রায় দুই সপ্তাহ ধরে অনুশীলন করছে বাংলাদেশ। সেখানে প্রস্তুতির ফাঁকে আফ্রিকার সুদানের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলার কথা ছিল। কিন্তু হঠাৎ শেষ মুহূর্তে সুদান দল না খেলে তায়েফ ছেড়ে যাওয়ায় হাভিয়ের কাবরেরার দলের পরিকল্পনায় পরিবর্তন এসেছে। শেষ পর্যন্ত কোনও জাতীয় দল নয়, প্রস্তুতি ম্যাচ খেলতে হচ্ছে তায়েফের আল ওয়েদাত ক্লাবের বিপক্ষে। বাংলাদেশ সময় আজ দিবাগত রাত দেড়টায় হবে ম্যাচটি।

সৌদি আরবে তায়েফের আল ওয়েদাত ক্লাবের সঙ্গে প্রীতি ম্যাচ নিয়ে লাল সবুজ দলের ম্যানেজার আমের খান সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘আমাদের সুদানের সঙ্গে খেলার কথা ছিল। তা হয়নি। এখন তায়েফের তিনটি দল ছিল তালিকায়। এরমধ্যে আল ওয়েদাত ক্লাব খেলার মধ্যে আছে। আশা করি প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ ম্যাচ হবে।’

কাবরেরার দলে হামজা চৌধুরী ছাড়া বাকি সবাই অনুশীলন করে যাচ্ছে। সবশেষ ইতালি প্রবাসী ফাহমেদুল ইসলামও যোগ দিয়েছেন। হামজা ইংল্যান্ড থেকে ১৭ মার্চ বাংলাদেশে আসার কথা রয়েছে। একদিন হবিগঞ্জে থেকে এরপর জাতীয় দলের ক্যাম্পে যোগ দেওয়ার কথা ২৭ বছর বয়সী ফুটবলারের।

মি/গাজী

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading