ইন্ডিয়ায় চালু হচ্ছে ইলন মাস্কের স্টারলিংক ইন্টারনেট

ইন্ডিয়ায় চালু হচ্ছে ইলন মাস্কের স্টারলিংক ইন্টারনেট

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫, আপডেট ০৯:০০

আমেরিকার ধনকুবের ইলন মাস্কের স্পেসএক্সের সঙ্গে স্টারলিংক ইন্টারনেট সংযোগ আনা নিয়ে চুক্তি করেছে টেলিকম অপারেটর ইন্ডিয়ার এয়ারটেল। টেলিকম অপারেটরটি বুধবার (১২ মার্চ) এ তথ্য জানিয়েছে। প্রায় একমাস আগে ওয়াশিংটনে ইলন মাস্কের সঙ্গে ইন্ডিয়ার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠক হয়। ওই সময় তারা মহাকাশ, মোবিলিটি, প্রযুক্তি এবং উদ্ভাবন নিয়ে কাজ করার ঘোষণা দেন। এরপরই ইন্ডিয়ায় ইলন মাস্কের স্টারলিংক ইন্টারনেট আসতে যাচ্ছে।

এয়ারটেল একটি বিবৃতিতে বলেছে, “এয়ারটেলের খুচরা দোকানগুলোতে স্টারলিংকের যন্ত্রাংশ বিক্রির বিষয়টি স্পেসএক্স এবং এয়ারটেল বিবেচনা করে দেখবে। এরমাধ্যমে বাণিজ্যিক গ্রাহক এবং বিভিন্ন কমিউনিটি, স্কুল এবং স্বাস্থ্যকেন্দ্রগুলোকে এক করার সুযোগ দেওয়ার চেষ্টা হবে। বিশেষ করে গ্রামীণ অঞ্চলগুলোকে ইন্টারনেটের আওতায় নিয়ে আসা হবে।”

এরআগে ইন্ডিয়ায় ইলন মাস্ক তার ইলেকট্রিক গাড়ি বিক্রির চুক্তি করেন। এরপরই আসল তার স্টারলিংকের ইন্ডিয়ার প্রবেশের বিষয়টি।

সূত্র: এনডিটিভি

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading