বাংলাদেশের সিনেমায় কে এই পাকিস্তানি মডেল জারা?

বাংলাদেশের সিনেমায় কে এই পাকিস্তানি মডেল জারা?

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫, আপডেট ১৫:০০

অনেক দিন ধরেই দর্শকরা বাংলা সিনেমায় পাকিস্তানি অভিনেত্রীদের দেখতে চাইছিলেন। এবার সে চাওয়া পূরণ হচ্ছে। বাংলাদেশের ‘ফোর্স’ নামের একটি সিনেমায় যুক্ত হয়েছেন পাকিস্তানের মডেল জারা আহমেদ।

এ খবর পেতেই নেটিজেনরা উৎসুক জারা সম্পর্কে। সবার এক প্রশ্ন কে এই জারা? জারা পাকিস্তানের একজন মডেল ও অভিনেত্রী। মডেলিংয়ে ব্যস্ততার পাশাপাশি ছোটপর্দায়ও সরব তিনি।

বেশকিছু পাকিস্তানি ধারাবাহিকে অভিনয় করেছেন জারা। এরমধ্যে ‘হাম কাহা কে সোচে থে’, ‘খুদসার’। টিভিসিরিজগুলোতে জারার অভিনয় দাগ কেটেছে দর্শকের মনে। এরইমধ্যে দেশটির বড়পর্দায় অভিষেক হয়েছে এ মডেলের। ‘ছু লে আসমান’ নামে একটি সিনেমায় নাম লিখিয়েছেন তিনি।

জারাকে ‘ফোর্স’ সিনেমায় নেওয়ার কারণ হিসেবে পরিচালক আসিফ ইকবাল সংবাদমাধ্যমকে বলেন, ‘পুলিশ চরিত্রের জন্য আমরা অনেক দিন ধরে নারী অভিনয়শিল্পী খুঁজছিলাম। আমাদের চাওয়া ছিল, নিয়মিত জিম করেন, এমন একজন অভিনয়শিল্পী, যিনি মারপিট করতে পারবেন, যাঁকে দেখতে পরিশ্রমী মনে হবে, মুখটা হতে হবে লম্বাটে, চোয়াল কিছুটা ভাঙা—মোটকথা, যে মেয়েটাকে অ্যাকশনে মানায়। অনেক খোঁজার পর আমরা পাকিস্তানের মডেলকে পছন্দ করেছি।’

সিরিয়ালে অভিনয় দেখে জারাকে মনে ধরে পরিচালকের। এরপর তার সঙ্গে ‘ফোর্স’ সিনেমার ৩০ সেকেন্ডের একটি লুক ভাগাভাগি করেন। তার কথায়, ‘আমাদের অ্যাকশন লুক দেখেই পাকিস্তানের মডেল অবাক হয়ে যান। পরে তাঁকে সিনেমার চিত্রনাট্যসহ পুরো পরিকল্পনা পাঠাই। তিনি দেখে পছন্দ করেছেন। ব্যাটে–বলে মিলে যাওয়ায় আমরা কাজটি করছি।’

জানা গেছে আগামী ১০ এপ্রিল এফডিসিতে শুটিং শুরু হবে ‘ফোর্স’-এর। এতে জারার বিপরীতে থাকবেন ম্যাক দিদার। বাংলাদেশে দুই সপ্তাহের মতো থাকবেন নায়িকা। কোরবানি ঈদে ছবিটি মুক্তির কথা রয়েছে।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading