ছয় মাস পর জাতীয় দলে ফিরলেন এমবাপ্পে

ছয় মাস পর জাতীয় দলে ফিরলেন এমবাপ্পে

উত্তরদক্ষিণ। শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫, আপডেট ২০:০০

৬ মাস পর জাতীয় দলের স্কোয়াডে ফিরেছেন কিলিয়ান এমবাপ্পে। উয়েফা নেশন্স লিগে ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচে আর্মব্যান্ড পড়েই মাঠে নামবেন বিশ্বকাপ জয়ী এই ফরোয়ার্ড। এমবাপ্পের অধিনায়কত্বের বিষয়টি নিশ্চিত করেছেন ফরাসি কোচ দিদিয়ের দেশম। এছাড়া স্কোয়াডে ডাক পেয়েছেন উসমান দেম্বেলে ও তরুণ ফরোয়ার্ড ডিসিগে ডুয়ে।

জাতীয় দলের জার্সিতে সবশেষ উয়েফা নেশন্স লিগে বেলজিয়ামের বিপক্ষে মাঠে নেমেছিলেন কিলিয়ান এমবাপ্পে। সে ম্যাচে মাত্র ২৩ মিনিট খেলেন এই ফরাসি তারকা। এরপর টানা ৪ ম্যাচে স্কোয়াড রাখা হয়নি এর ফরোয়ার্ডকে। শারীরিক ও মানসিক সমস্যার কারণেই স্কোয়াডের বাইরে ছিলেন বলে জানান কোচ দিদিয়ের দেশম।

নেশন্স লিগের কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের প্রতিপক্ষ ক্রোয়েশিয়া। ছয় মাস জাতীয় দলের বাইরে থাকার পর ক্রোয়েশিয়ার বিপক্ষে স্কোয়াডে ফিরেছেন এমবাপ্পে। মার্চের এই দুই লেগের ম্যাচে আর্মব্যান্ড পড়েই মাঠে নামবেন কিলিয়ান তাও নিশ্চিত করেছেন ফ্রেঞ্চ কোচ।

এদিকে ইনজুরিতে দলের বাইরে থাকা মাদ্রিদ মিডফিল্ডার চুয়ামেনিও ফিরেছেন ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচের স্কোয়াডে। আছেন পিএসজির হয়ে এ মৌসুমে দুর্দান্ত ফর্মে থাকা উসমান দেম্বেলে। এছাড়া স্কোয়াডে ডাক পেয়েছেন পিএসজির ১৯ বছর বয়সি ফরোয়ার্ড ডিসিগে ডুয়ে।

নেশন্স লিগে ক্রোয়েশিয়ার বিপক্ষে এখন পর্যন্ত ৪টি ম্যাচ খেলেছে ফ্রান্স। যার মধ্যে ২ ম্যাচে জিতেছে ফ্রান্স আর ১ ম্যাচ জয় পেয়েছে ক্রোয়েশিয়া। ক্রোয়েশিয়ার স্পিট স্টেডিয়ামে ২১ মার্চ কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে মাঠে নামবে ফ্রান্স। দ্বিতীয় লেগের ম্যাচ অনুষ্ঠিত হবে ২৪ মার্চ।

ফ্রান্স স্কোয়াড
গোলরক্ষক: মাইক মাইগনান, লুকাস শেভালিয়ার, ব্রাইস সাম্বা
ডিফেন্ডার: জনাথন ক্লস, জুলস কুন্দে, উইলিয়াম সালিবা, ইব্রাহিমা কোনাতে, দায়োত উপামেকানো, বেঞ্জামিন পাভার্ড, থিও হার্নান্দেজ, লুকাস দিগনে
মিডফিল্ডার: এদুয়ার্দো কামাভিঙ্গা, অরেলিয়েন চুয়ামেনি, মাতেও গুয়েন্দুজি, মানু কোনে, আদ্রিয়েন রাবিওট, ওয়ারেন জাইরে-এমেরি
ফরোয়ার্ড: ডিসিগে ডুয়ে, ব্রাডলি বারকোলা, উসমান দেম্বেলে, কিলিয়ান এমবাপ্পে, কোলো মুয়ানি, মাইকেল অলিস, মার্কাস থুরাম।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading