আতঙ্ক কমাতে বিজিবির অভিযান, উদ্ধার হলো বুলেট-খোসা
উত্তরদক্ষিণ। শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫, আপডেট ১৭:২৫
রাঙ্গামাটির বরকলে তাজা বুলেট ও খোসা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (১৩ মার্চ) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হাজাছড়া ও রূপবান পারা এলাকায় অভিযান চালিয়ে ১১ রাউন্ড তাজা বুলেট ও ১২ রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (১৮ মার্চ) সকালে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বরকল ৪৫ বিজিবি ব্যাটালিয়ন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১২ মার্চ উপজেলার রূপবান পারা এলাকায় সশস্ত্র সন্ত্রাসী গ্রুপ ইউপিডিএফ এবং জেএএসের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে গোলাগুলির ঘটনা ঘটে। এতে সাধারণ পাহাড়িরা আতঙ্কিত হয়ে পড়ে।
পাহাড়ে বসবাসকারী সাধারণ মানুষের নিরাপত্তা এবং আতঙ্ক দূর করার লক্ষ্যে বিজিবি এই বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় বিজিবির সাথে ৭ ব্যাটালিয়নের আনসার বাহিনীও যোগ দেয়।
যে কোনো অবৈধ কার্যকলাপ প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
ইউডি/এআর

