দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশি নিহত

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশি নিহত

উত্তরদক্ষিণ। শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫, আপডেট ২০:৪০

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে এক বাংলাদেশি ব্যবসায়ী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৩ মার্চ) বাংলাদেশ সময় রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতের নাম কামরুল ইসলাম (৩৩)। তিনি ফেনীর দাগনভূঞা উপজেলার ইয়াকুবপুর ইউনিয়নের করমুল্যাহপুর গ্রামের আবদুল মান্নান মিয়ার ছেলে।

নিহত কামরুলের ভাই কামরুজ্জামান জানান, ১২ বছর আগে দক্ষিণ আফ্রিকা যান কামরুল। সেখানে কিছুদিন চাকরি করার পর নিজে দোকান দেন। দেশে ফেরার কথা ছিল তার। বিয়ের জন্য পাত্রী খোঁজা হচ্ছিল। বাড়িতে নতুন ভবনও করেছেন সম্প্রতি। দেশে ফিরে নতুন ভবনেই ওঠার পরিকল্পনা ছিল তার।

কামরুজ্জামান জানান, দক্ষিণ আফ্রিকার ফ্রি স্টেট প্রভিন্সের ভেপেনার শহরে ব্যবসা করতেন কামরুল। বৃহস্পতিবার রাত ৯টার দিকে দোকান বন্ধ করার সময় তার দোকানে ডাকাতি করতে আসে দুজন কৃষ্ণাঙ্গ। এসময় দোকানের নগদ অর্থ ও মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়। একপর্যায়ে দোকানের বাইরে রাখা কামরুলের গাড়িতে আরও অর্থ আছে ভেবে তাকে নিয়ে যায় গাড়ির কাছে। সেখানেই কামরুলের বুকের বাম পাশে গুলি করে। ঘটনাস্থলেই মৃত্যু হয় বলে জানায় প্রত্যক্ষদর্শীরা। তার মরদেহ দেশে আনার প্রস্তুতি চলছে।

দাগনভূঞা উপজেলা নির্বাহী কর্মকর্তা স. ম. আজহারুল ইসলাম জানান, নিহতের বিষয়টি আমি জেনেছি। পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগাযোগের চেষ্টা হচ্ছে।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading