চট্টগ্রামে হাছান-নওফেলসহ ৫২ জনের নামে নতুন মামলা

চট্টগ্রামে হাছান-নওফেলসহ ৫২ জনের নামে নতুন মামলা

উত্তরদক্ষিণ। শনিবার, ১৫ মার্চ, ২০২৫, আপডেট ১৩:১০

চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় মো. ইয়াস শরীফ খান (১৬) নামের এক শিক্ষার্থীকে গুলি করে হত্যাচেষ্টার অভিযোগে সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ, শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলসহ ৫২ জনের নাম উল্লেখ করে নতুন একটি মামলা করা হয়েছে। মামলায় আরো ২০০-৩০০ অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে।

ঘটনার ৮ মাস পর বৃহস্পতিবার (১৩ মার্চ) রাতে চট্টগ্রামের চান্দগাঁও থানায় মামলাটি দায়ের করেছেন আহত শিক্ষার্থী ইয়াসের বাবা ব্যবসায়ী মো. এজাজ খান।

শনিবার (১৫ মার্চ) চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) আফতাব উদ্দিন মামলার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ জানিয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে শিক্ষার্থী ইয়াস শরীফ খানকে গুলি করে হত্যাচেষ্টার অভিযোগে মামলাটি দায়ের করেছেন আহত শিক্ষার্থীর বাবা। হত্যাচেষ্টা ও বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা এ মামলায় আসামির তালিকায় আছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, চট্টগ্রাম সিটি করপোরেশন সাবেক মেয়র রেজাউল করিম চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন, সাবেক সংসদ সদস্য মহিউদ্দিন বাচ্চু, এম এ লতিফ, যুবলীগের নেতা হেলাল আকবর চৌধুরী বাবর।

পুলিশ এ ব্যাপারে পরবর্তী আইননানুগ ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন চান্দগাঁও থানার ওসি আফতাব উদ্দিন।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading