আইনের শাসন বিশ্বাস করি বলেই আ. লীগ বিতাড়িত করতে পেরেছি: মঈন খান

আইনের শাসন বিশ্বাস করি বলেই আ. লীগ বিতাড়িত করতে পেরেছি: মঈন খান

উত্তরদক্ষিণ। শনিবার (১৫ মার্চ), ২০২৫, আপডেট ২৩:০০

আইনের শাসন বিশ্বাস করি বলেই আমরা আওয়ামী লীগকে বিতাড়িত করতে পেরেছি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।

শনিবার সন্ধ্যায় (১৫ মার্চ) নরসিংদীর পলাশের ঘোড়াশাল পৌর অডিটোরিয়ামের প্রাঙ্গণে পৌর বিএনপির আয়োজিত ইফতার মাহফিলে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, তারা বিগত ১৫ বছর কীভাবে অন্যায়, জুলুম ও অত্যাচারে ঘায়েল করেছিলো এই এলাকায় (নরসিংদীর পলাশ)। যদি কেউ সেই বিগত ১৫ বছরের অন্যায়, জুলুম, অত্যাচার, নির্যাতন অথবা বিশৃঙ্খলা করতে চান তাহলে এর পরিণাম হবে ভয়াবহ।

মঈন খান আরও বলেন, যারা ৫ আগস্টের আগে আওয়ামী লীগের হয়ে এই নরসিংদীর পলাশে সন্ত্রাসী করতো, তারা যদি বিএনপির ভেতরে ঢোকেন, কোনো অন্যায় কাজ করেন, আমরা সেটা হতে দেব না। কেউ যদি কোনো কালো টাকা ও অর্থের বিনিময়ে আওয়ামী সন্ত্রাসীদের কমিটিতে স্থান দেন আমরা বিএনপি তা প্রতিহত করবো।

পৌর বিএনপির সভাপতি আব্দুস সাত্তারের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন: পৌরসভা বিএনপির সিনিয়র সহসভাপতি আলম মোল্লা, উপজেলা যুবদলের সভাপতি নিছার আহমেদ খান প্রমুখ।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading