মুন্সীগঞ্জে স্বামীকে হত্যার দায়ে স্ত্রীর যাবজ্জীবন

মুন্সীগঞ্জে স্বামীকে হত্যার দায়ে স্ত্রীর যাবজ্জীবন

উত্তরদক্ষিণ। রবিবার, ১৬ মার্চ, ২০২৫, আপডেট ১৫: ৩০

মুন্সীগঞ্জের শ্রীনগরে স্বামীকে হত্যার দায়ে স্ত্রী মাজেদা বেগমকে (৩০) যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

রবিবার (১৬ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে মুন্সীগঞ্জের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক কাজী আব্দুল হান্নান এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিল। আদালতের বেঞ্চ সহকারী মো. হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্ত মাজেদা বেগম জেলার শ্রীনগর উপজেলার পুটিমারা গ্রামের অলিউল্লাহ মোল্লার স্ত্রী।

মামলা ও আদালত সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জেরে ২০১৭ সালের ৬ ফেব্রুয়ারি সৌদি প্রবাসী অলিউল্লাহর খাবারের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে গলায় ফাঁস দিয়ে হত্যা করেন মাজেদা।

এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে মামলা করেন। মামলায় ১৬ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আজ এই রায় ঘোষণা করেন।

ইউডি/ আরকে

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading