মাইগ্রেনের ব্যথা থেকে দূরে রাখবে যেসব খাবার

মাইগ্রেনের ব্যথা থেকে দূরে রাখবে যেসব খাবার

উত্তরদক্ষিণ। রবিবার, ১৬ মার্চ, ২০২৫, আপডেট ১৫:৪৫

মাইগ্রেনের ব‍্যথা সহজে কমতে চায় না। নানা ধরনের ওষুধ খেয়েও কাজ হয় না। সেই সময় অনেকেই চা, কফি খান। তাতে কেউ সুফল পান, কেউ পান না। চিকিৎসকেরা বলেন, মাইগ্রেনের ব‍্যথা শুরু হলে খুব বেশি ঠান্ডা বা গরম খাবার খাওয়া ঠিক হবে না। সেক্ষেত্রে যদি কারও মাইগ্রেন থেকে থাকে, তা হলে রোজ কয়েকটি খাবার নিয়মিত খেতে পারেন।

তরমুজ

শরীরে পানির ঘাটতি আটকাতে পারলেই মাইগ্রেনের সমস‍্যা খানিকটা রুখে দেওয়া যায়। তাই পানি খাওয়ার পাশাপাশি, পানি সমৃদ্ধ ফলও খেতে হবে। তরমুজে পানির পরিমাণ ৯২ শতাংশ। এই ফল শরীরে পানির সমতা বজায় রাখতে সাহায‍্য করবে।

বাদাম-বীজ

শরীরে পানির ঘাটতির পাশাপাশি, ম‍্যাগনেশিয়ামের অভাব থাকলেও মাইগ্রেন শুরু হয়। মাইগ্রেনের ব‍্যথা থেকে দূরে থাকতে তাই রোজ খালি পেটে খেতে পারেন নানা রকমের বাদাম। ফ্ল‍্যাক্সসিডস, চিয়া সিডস, কুমড়োর বীজ খেতে পারেন। এগুলিতে প্রচুর পরিমাণে ম‍্যাগনেশিয়াম রয়েছে।

ভেষজ চা

শরীরের আর্দ্রতা ধরে রাখতে ভেষজ চায়েরও অনেক গুণ। ইন্টারন্যাশন্যাল জার্নাল অফ প্রিভেন্টিভ মেডিসিন’ পত্রিকায় প্রকাশিত এক গবেষণাপত্রে উল্লিখিত, পিপারমিন্ট-টি খাওয়া সাইনাসের জন্য উপকারী। এতে মাইগ্রেনও কমে।

ইউডি/সিফাত

Taanjin

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading