এবারের ঈদে মুক্তি পাচ্ছে তৌসিফ-নিহার ‘অ্যারেঞ্জ ম্যারেজ’
উত্তরদক্ষিণ। সোমবার, ১৭ মার্চ, ২০২৫, আপডেট ১৫:১৩
এবারের ঈদে সিএমভি’র ব্যানারে অন্যতম চমক হিসেবে মুক্তি পাচ্ছে ‘অ্যারেঞ্জ ম্যারেজ’। নাটকটিতে জুটি বেঁধেছেন তৌসিফ মাহবুব ও নাজনীন নাহার নিহা।
নাটকের চিত্রনাট্য লিখেছেন নির্মাতা শিহাব শাহীন নিজেই। শিহাব শাহীন জানান, একটি অ্যারেঞ্জ ম্যারেজের পর প্রাথমিক যে জটিলতাগুলো তৈরি হয় একে অপরকে বুঝতে, মূলত সেই দিকটাকে উপজীব্য করে গল্পটি এগিয়েছে। এটি একাধারে যেমন রোম্যান্টিক, তেমন প্র্যাকটিক্যালও।
তৌসিফ ও নিহা ছাড়াও নাটকটিতে আরও অভিনয় করেছেন মাসুম রিজওয়ান ও আয়েশা লাবণ্য প্রমুখ।
নাঈম ফুয়াদের সিনেমাটোগ্রাফিতে বিশেষ এই নাটকে উঠে আসবে অ্যারেঞ্জ ম্যারেজ হওয়া এক নতুন দম্পতির গল্প। ‘অ্যারেঞ্জ ম্যারেজ’ নাটকের প্রযোজক-পরিবেশক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, এবারের ঈদে সিএমভি’র ব্যানারে ২০টি বিশেষ নাটক মুক্তির প্রস্তুতি রয়েছে। যা চাঁদরাত থেকে ধারাবাহিকভাবে উন্মুক্ত হবে প্রতিষ্ঠানটির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে।
মি/গাজী

