ইনশাআল্লাহ, আমরা জিতবো : হামজা চৌধুরী

ইনশাআল্লাহ, আমরা জিতবো : হামজা চৌধুরী

উত্তরদক্ষিণ। সোমবার, ১৭ মার্চ ২০২৫, আপডেট ১৫:৪০

বাংলাদেশি বংশোদ্ভুত ইংলিশ ফুটবলার হামজা চৌধুরীর দেশে আগমন ঐতিহাসিক এক ঘটনার জন্ম দিচ্ছে। শেফিল্ড ইউনাইটেডের হয়ে খেলা হামজা এবার খেলবেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলে। সেই লক্ষ্যে সোমবার (২৭ মার্চ) বেলা পৌনে ১২টায় সিলেট ওসমানি আন্তর্জাতিক বিমানবন্দরে পা রেখেছেন তিনি।
হামজার অবতরণের পর তাকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেয় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কর্মকর্তারা।

বিমানবন্দরের ভিআইপি গেটের বাইরে অপেক্ষমাণ সাংবাদিকদের সঙ্গে তাৎক্ষণিক প্রতিক্রিয়া ইংরেজিতে ব্যক্ত করেন হামজা। সেখানে তিনি বলেছেন, এমিজিং, এমিজিং। দীর্ঘদিন (১১ বছর) পর এখানে আসতে পেরে আমি এক্সাইটেড। ইন্ডিয়ার বিপক্ষে আসন্ন ম্যাচ নিয়ে তার লক্ষ্যের কথা জানতে চাইলে তিনি জানান, ‘ইনশাআল্লাহ, আমরা জিতবো। বাংলাদেশের সঙ্গে আমার বড় স্বপ্ন আছে। ইনশাআল্লাহ আমরা জিতে পরবর্তী পর্বে যেতে পারবো।’

হামজার সঙ্গে এসেছেন তার স্ত্রী, সন্তান ও মা। বিমানবন্দর থেকে তারা সরাসরি চলে যাবেন পিত্রালয় হবিগঞ্জের বাহুবল উপজেলার স্নানঘাট গ্রামে। । যেই জায়গাটা গতকাল থেকেই সেজে আছে হামজার আগমনের অপেক্ষায়।

প্রসঙ্গত, ইংলিশ প্রিমিয়ার লিগে লেস্টার সিটির হয়ে খেলেছেন হামজা। এখন খেলছেন প্রিমিয়ার লিগের পরের স্তর চ্যাম্পিয়নশিপের দল শেফিল্ড ইউনাইটেডে। ইংল্যান্ডের হয়ে অনূর্ধ্ব-২১ জাতীয় দলে খেলারও অভিজ্ঞতা আছে এই ডিফেন্সিভ মিডফিল্ডারের।

হামজা মঙ্গলবার রাতে হবিগঞ্জ সফর শেষে ঢাকায় এসে জাতীয় দলের ক্যাম্পে যোগ দেবেন। ১৯ মার্চ বাংলাদেশ দলের টিম ফটোসেশন রয়েছে। এরপরই সংবাদ সম্মেলন। পর দিন অর্থাৎ ২০ মার্চ দলের সঙ্গে উড়াল দেবেন ভারতে। সেখানে ২৫ মার্চ এশিয়ান কাপ বাছাইয়ে স্বাগতিক ইন্ডিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ।

ইউডি/এজেএস

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading