নারী ক্রিকেট : বিশ্বকাপ বাছাই থেকে ছিটকে গেল ব্রাজিল

নারী ক্রিকেট : বিশ্বকাপ বাছাই থেকে ছিটকে গেল ব্রাজিল

উত্তরদক্ষিণ। সোমবার, ১৭ মার্চ, ২০২৫, আপডেট ১৭:২৫

ব্রাজিলে নিয়মিত নারীদের ক্রিকেট হয়। এবার তারা অংশ নিয়েছে আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়েও। আমেরিকা অঞ্চল থেকে বাছাই পর্বে খেলছে ব্রাজিল। আঞ্চলিক বাছাই পর্বে গতকাল রবিবার (১৬ মার্চ) কানাডা নারী ক্রিকেট দলের মুখোমুখি হয়েছিল ব্রাজিল নারী ক্রিকেট দল। বুয়েনস এইরেসের সেন্ট আলবান্স ক্লাব মাঠে কানাডার কাছে ২৯ রানে হেরেছে ব্রাজিল।

গতকাল টস জিতে আগে ব্যাট করতে নেমে ১৯ ওভার ২ বলে সবকটি উইকেট হারিয়ে ৮২ রান করে কানাডা। দলের হয়ে সর্বোচ্চ ২৫ রান করেন আমারপ্লে কোর। তাছাড়া দুই অঙ্ক ছুঁতে পেরেছেন গর্ডিয়াল-জন ও থেসা লাভিয়া। জনের ব্যাট থেকে এসেছে ২৪ রান। আর লাভিয়া করেছেন ১০ রান। ৮৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে নির্ধারিত ২০ ওভার খেলে ৮ উইকেট হারিয়ে ৫৩ রানের বেশি করতে পারেনি ব্রাজিল। দলের হয়ে সর্বোচ্চ ১২ রান করেছেন মনিকে মাচাদো। এ ছাড়া আর কোনো ব্যাটার দুই অঙ্কের কোটা স্পর্শ করতে পারেননি।

এই আসরে তাদের পঞ্চম ম্যাচ এটি। পাঁচ ম্যাচে এক জয়ের বিপরীতে চার হার ব্রাজিলের। এক জয়ে ২ পয়েন্ট নিয়ে চার দলের মধ্যে তৃতীয় স্থানে আছে তারা। ফলে গ্লোবাল কোয়ালিফায়ারে যাওয়ার সম্ভাবনা শেষ ব্রাজিলের। এখানেই শেষ হচ্ছে তাদের বিশ্বকাপের পথচলা। নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাপ পর্বে আমেরিকা অঞ্চল থেকে অংশ নিয়েছে চার দল। এই তালিকায় আছে ব্রাজিল, আর্জেন্টিনা, যুক্তরাষ্ট্র ও কানাডা। এ অঞ্চলের শীর্ষ দল গ্লোবাল কোয়ালিফায়ারে খেলার যোগ্যতা অর্জন করবে। সে দৌড়ে অনেকটাই এগিয়ে যুক্তরাষ্ট্র ও কানাডা। ৫ ম্যাচ শেষে তাদের দুজনেরই পয়েন্ট সমান ৮ করে।

মি/গাজী

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading