নতুন গান নিয়ে আসছেন বিপ্লব
উত্তরদক্ষিণ। সোমবার, ১৭ মার্চ, ২০২৫, আপডেট ১৭:৫০
নব্বই দশকের গানের জগতে দাপুটে বিচরণ ছিল বিপ্লবের। এলআরবি, নগরবাউলের পাশাপাশি টেক্কা দিয়েছে তার প্রমিথিউস ব্যান্ডও। যার রক্তে গান, দূর দেশে গিয়েও তিনি গান নিয়েই থাকবেন, সেটাই তো স্বাভাবিক। ব্যান্ড তারকা বিপ্লবও তার ব্যাতিক্রম নন।
প্রমিথিউস ব্যান্ডের বিপ্লব কয়েক বছর ধরেই আমেরিকার নিউইয়র্কের বাসিন্দা। সেখানে তিনি ট্যাক্সি চালিয়ে জীবিকা নির্বাহ করেন। তবে গান ছেড়ে তিনি থাকাতে পারেন না। ট্যাক্সি চালানোর ফাঁকে ফাঁকেই তিনি গানের চর্চা করেন।

সময় ও সুযোগ বুঝে গান প্রকাশ করেন নিজের ভক্ত-শ্রোতাদের জন্য। সেই ধারাবাহিকতায় চলছে বিপ্লবের নতুন গানের আয়োজন। সোমবার (১৭ মার্চ) দেশের এক গণমাধ্যমকে তিনি জানান, নতুন দুটি গানের কাজ পুরোদমে চলছে। গান দু’টি নিয়ে যে তিনি বেশ রোমাঞ্চিত, সেটিও জানান। জানা গেছে, বিপ্লবের গাওয়া একটি গান ঈদ উৎসবে, অন্যটি বাংলা নববর্ষে প্রকাশ করবেন।
তবে তিনি এখনই গান নিয়ে বিস্তারিত কিছু জানাতে রাজি নন। শুধু এটুকু জানিয়েছেন, ‘ভালোবেসে ফেলেছি তাকে ইচ্ছের অধিক’ শিরোনামে ঈদের গানটির কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন।
মি/গাজী

