ভালো কাজের কথা বলে পাচার, ২১ বাংলাদেশিকে ফেরত দিল ইন্ডিয়া

ভালো কাজের কথা বলে পাচার, ২১ বাংলাদেশিকে ফেরত দিল ইন্ডিয়া

উত্তরদক্ষিণ। বুধবার, ১৯ মার্চ, ২০২৫, আপডেট ২০:৫৫

ভালো কাজের কথা বলে ইন্ডিয়াতে পাচারের শিকার ২১ বাংলাদেশি শিশুকে উদ্ধারের পর ট্রাভেল পারমিটে বেনাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশে ফেরত পাঠিয়েছে ইন্ডিয়ান পুলিশ। বুধবার (১৯ মার্চ) বিকাল ৫টায় ইন্ডিয়ার পেট্রাপোল চেকপোস্ট দিয়ে বেনাপোল চেকপোস্টে তাদের হস্তান্তর করা হয়।

জানা যায়, ফেরত আসা নারী, শিশুরা নড়াইল, সাতক্ষীরা, পটুয়াখালী, খুলনা, ঢাকা, কক্সবাজারসহ বিভিন্ন জেলার বাসিন্দা। তাদের কেউ ভালো চাকরি, কেউ বাসাবাড়িতে কাজের কথা বলে নিয়ে গেলেও প্রতারণা করে ঝুঁকিপূর্ণ কাজে জোরপূর্বক ঢুকিয়ে দিয়েছিল। পুলিশের কার্যক্রম শেষে আইনি সহায়তায় রাইটস যশোর এনজিও সংস্থা তাদের গ্রহণ করেছে।

রাইটস যশোরের তথ্য ও অনুসন্ধান কর্মকর্তা তৌফকুজ্জামান জানান, সংসারে অভাব অনটনের সুযোগ নিয়ে ভালো কাজের কথা বলে দালাল চক্র দুই থেকে ৭ বছর আগে তাদের সীমান্ত পথে ইন্ডিয়াতে নেয়।

পরে তাদের দেয়া প্রতিশ্রুতি ভঙ্গ করে ফেলে চলে আসে। এ সময় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ইন্ডিয়ান পুলিশ তাদের আটক করে আদালতে পাঠায়। সেখান থেকে ইন্ডিয়ান মানবাধিকার কর্মীরা তাদের ছাড়িয়ে বিভিন্ন সেল্টার হোমে রেখে দেয়।

পরে দুই দেশের রাষ্ট্রীয় সহায়তায় ট্রাভেল পারমিটে তারা দেশে ফেরার সুযোগ পায়। পাচারকারীদের আস্তানা থেকে মুক্ত হয়ে দেশে ফিরতে পেরে খুশি উদ্ধার বাংলাদেশিরা।

বেনাপোল পোর্টথানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল মিয়া জানান, আইনি প্রক্রিয়া শেষে ফেরত আসা বাংলাদেশিদের পোর্টথানা থেকে আইনি সহায়তা ও কর্মসংস্থান সুবিধা দিতে গ্রহণ করেছে এনজিও প্রতিষ্ঠান।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading