নববর্ষে অন্তর্ভুক্তিমূলক শোভাযাত্রার উদ্যোগ নিচ্ছে সরকার

নববর্ষে অন্তর্ভুক্তিমূলক শোভাযাত্রার উদ্যোগ নিচ্ছে সরকার

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫, আপডেট ০৯:০০

আসছে নববর্ষে অন্তর্ভুক্তিমূলক শোভাযাত্রার উদ্যোগ নিচ্ছে অন্তর্বর্তী সরকার। প্রথমবারের মতো জাতীয়ভাবে বাংলা নববর্ষসহ চাকমা, মারমা, ত্রিপুরা, গারো ও অন্যান্য জাতিগোষ্ঠীর নববর্ষ ১৪৩২ উদ্‌যাপন উপলক্ষে একটি আন্তঃমন্ত্রণালয় সভার আয়োজন করছে সরকার।

আজ বুধবার প্রধান উপদেষ্টার ফেরিফায়েড ফেসবুক পেইজে বিষয়টি জানানো হয়েছে।

আগামী রবিবার (২৩ মার্চ) দুপুর ১২টায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে এক বৈঠক অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

এ বছর বাঙালি জনগোষ্ঠীর পাশাপাশি চাকমা, মারমা, ত্রিপুরা, গারো ও অন্যান্য জাতিগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত করে একটি অন্তর্ভূক্তিমূলক নববর্ষ শোভাযাত্রার আয়োজনের উদ্যোগ নেওয়া হচ্ছে।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading