গুলশানে পুলিশ প্লাজার সামনে গুলিতে যুবক খুন
উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার (২০ মার্চ), ২০২৫, আপডেট ২৩:৫৫
রাজধানীর গুলশানে পুলিশ প্লাজার সামনে গুলি করে এক যুবককে হত্যা করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে এ হত্যাকাণ্ডের তথ্য দিয়েছেন গুলশান থানার পরিদর্শক (তদন্ত) মোখলেসুর রহমান।
৩৫ বছর বয়সী ওই ব্যক্তির নাম সুমন।
গুলশান বিভাগের অতিরিক্ত উপ কমিশনার আল আমিন হোসাইন বলেন, অনেকেই তাকে টেলি সুমন নামে ডাকেন। অন্তঃদ্বন্দ্বের কারণে প্রতিপক্ষ তাকে হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।
তবে নিহত সুমনের বিষয়ে আর কোনো তথ্য দিতে পারেননি ওই দুই পুলিশ কর্মকর্তা।
তারা বলেন, কারা হত্যা করেছে সে ব্যাপারে এরইমধ্যে পুলিশ তদন্তে নেমেছে।
ইউডি/এবি

