ভোট দেয়ার বয়স ১৬ বছর, প্রার্থীর ২৩ বছর করার প্রস্তাব রাখবে এনসিপি

ভোট দেয়ার বয়স ১৬ বছর, প্রার্থীর ২৩ বছর করার প্রস্তাব রাখবে এনসিপি

উত্তরদক্ষিণ। শনিবার, ২২ মার্চ, ২০২৫, আপডেট ১২:২৫

জাতীয় ঐকমত্য কমিশনের কাছে ভোট দেয়ার বয়স ১৬ বছর আর নির্বাচনে প্রার্থীর বয়স ২৩ বছর করার প্রস্তাব দেবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

শনিবার (২২ মার্চ) সকালে রাজধানীর রুপায়ন সেন্টারে জরুরি সংবাদ সম্মেলনে এই কথা জানান দলটির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার।

তিনি বলেন, ‘আগামীকাল রবিবার জাতীয় ঐকমত্য কমিশনে সংস্কার সুপারিশমালা জমা দেয়া হবে। সেখানে ভোট দেয়ার বয়স ১৬ বছর এবং নির্বাচনে প্রার্থী হওয়ার বয়স ২৩ বছর করার প্রস্তাব করবে এনসিপি।’
 
গণ-অভ্যুত্থানের পর সংবিধান আর কার্যকর নেই উল্লেখ করে নতুন সংবিধান রচনা করার দাবি জানান জাতীয় নাগরিক পার্টির এই নেতা।
 
সারোয়ার বলেন, ‘এনসিপি মনে করে আগামী নির্বাচন গণপরিষদ হওয়া উচিত। সংবিধান সংস্কার কাজ শেষ করে একটা নির্দিষ্ট সময় পর এই গণপরিষদই আইন সভায় রূপান্তরিত হবে।’

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading