ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ ঈদের ছুটি ও বোনাসের দাবিতে

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ ঈদের ছুটি ও বোনাসের দাবিতে

উত্তরদক্ষিণ। শনিবার, ২২ মার্চ, ২০২৫, আপডেট ১৩:০০

গাজীপুরে কারখানা খুলে বার্ষিক ছুটি ও বোনাস পরিশোধের দাবিতে জায়েন্ট নীট পোশাক কারখানার শ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন।

শনিবার (২২ মার্চ) সকাল ৭টা থেকে জায়েন্ট নীট পোশাক কারখানার শ্রমিকরা মহাসড়ক অবরোধ করেন।

প্রায় ২ হাজার শ্রমিক ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বাইপাস ও জয়দেবপুর চৌরাস্তা এলাকায় বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেন। এতে সকাল ৭ টা থেকে ৯ টা পর্যন্ত উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়।

ট্রাফিক পুলিশের কর্তব্যরত এস আই আব্দুল্লা আল মামুন জানান, সকাল ৯টা ১৫ মিনিটে শ্রমিকদের বুঝিয়ে আপাতত সড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।

শ্রমিকদের অভিযোগ, শনিবার সকালে এসে কারখানা বন্ধের নোটিশ দেখে শ্রমিকরা বিক্ষোভ শুরু করে। ছুটি ও বোনাসের দাবিতে কর্তৃপক্ষের সঙ্গে একাধিকবার আলোচনার চেষ্টা করেও তারা কোনো সমাধানে আসতে পারেননি।

গাজীপুর শিল্প পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ফারুক হোসেন জানান, গত বৃহস্পতিবার শ্রমিকেরা ছুটির টাকা ও বোনাসের দাবীতে আন্দোলন করেছে। আন্দোলনের প্রেক্ষিতে আজ ১৩/১ ধারার কর্তৃপক্ষ কারখানা বন্দের নোটিশ টানিয়ে দেয়। এতে শ্রমিকেরা প্রথমে কারখানার সামনে পরে মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করলে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘনাস্থলে উপস্থিত হয়ে শ্রমিকদের সঙ্গে আলোচনা করেন। কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে তাদের দাবি আদায়ের আশ্বাস দিলে শ্রমিকরা মহাসড়ক ছেড়ে কারখানার সামনে গিয়ে অবস্থান নেয়।

বিক্ষোভকারী শ্রমিকরা বলেন, “আমাদের পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে। ঈদ সামনে, কিন্তু এখনো আমাদের ছুটি ও বোনাসের কোনো নিশ্চয়তা নেই। অবিলম্বে কারখানা খুলে দিয়ে আমাদের পাওনা পরিশোধ করতে হবে।”

এ বিষয়ে কারখানার কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি। তবে শিল্প পুলিশ জানায়, আমরা শ্রমিকদের দাবি নিয়ে কাজ করছি। দ্রুতই সমাধানের চেষ্টা চলছে।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading