মেরিন ড্রাইভে ডাকাতির সময় জনতার হাতে আটক ৩

মেরিন ড্রাইভে ডাকাতির সময় জনতার হাতে আটক ৩

উত্তরদক্ষিণ। শনিবার, ২২ মার্চ, ২০২৫, আপডেট ১৪:৪০

কক্সবাজারের টেকনাফ মেরিন ড্রাইভে সিএনজিচালিত অটোরিকশা থামিয়ে ডাকাতির সময় তিনজনকে আটক করেছে স্থানীয় জনতা।

আজ শনিবার (২২ মার্চ) দুপুর ১২টার দিকে টেকনাফ মেরিন ড্রাইভের মুন্ডার ডেইলে এ ঘটনা ঘটে।

আটকরা হলেন, টেকনাফ সদর ইউনিয়নের দরগাহ ছড়ার মো. রাকিব আহমেদ (২৭), একই ইউনিয়নের নতুন পল্লান পাড়া ধূমপারং বিলের ওমর ফারুক (৩০) ও হাতিয়ার ঘোনার মো. রুবেল।

ডাকাতির ঘটনায় ভুক্তভোগী নারী খুরশিদ বেগম বলেন, শনিবার দুপুরের দিকে টেকনাফ থেকে সিএনজিচালিত অটোরিকশায় আমরা চারজন বাড়ি ফিরছিলাম। পথে তিনজন যুবক মোটরসাইকেলে আমাদের পেছনে পেছনে আসতে থাকে। একপর্যায়ে মেরিন ড্রাইভের মুন্ডার ডেইল এলাকায় সিএনজিচালিত অটোরিকশা থামিয়ে দেয় তারা। পরে তারা আমাদের মারধর ও ছুরিকাঘাত করে এবং টাকা দিতে বলে। তখন স্থানীয় লোকজন ঘটনাটি দেখতে পেলে তিনজনকে মোটরসাইকেলসহ আটক করে। পরে পুলিশকে খবর দেওয়া হয়।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, শনিবার দুপুরে দিকে স্থানীয় লোকজন মেরিন ড্রাইভে তিন যুবককে আটক করেছে। পরে তারা থানায় খবর দিলে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আটকদের বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading