রোহিঙ্গাবাহী নৌকাডুবি: ৪ মরদেহ উদ্ধার, বিজিবি সদস্যসহ নিখোঁজ অনেকে

রোহিঙ্গাবাহী নৌকাডুবি: ৪ মরদেহ উদ্ধার, বিজিবি সদস্যসহ নিখোঁজ অনেকে

উত্তরদক্ষিণ। শনিবার (২২ মার্চ), ২০২৫, আপডেট ২৩:৫০

মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের সময় কক্সবাজারের টেকনাফে সমুদ্রে রোহিঙ্গাদের বহনকারী নৌকাডুবির ঘটনায় নারীসহ চার রোহিঙ্গার মরদেহ উদ্ধার করা হয়েছে।

এতে বেশ কয়েকজন রোহিঙ্গা নিখোঁজ রয়েছেন। রোহিঙ্গাদের উদ্ধারের সময় সাগরে পড়ে নিখোঁজ হয়েছেন মোহাম্মদ বেলাল (২৮) নামে বিজিবির এক সিপাহী।

নিখোঁজ বিজিবি সদস্য টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ সীমান্তের বিওপিতে কর্মরত। তার সঙ্গে থাকা একটি রাইফেল ও চারটি ম্যাগাজিনও খোয়া গেছে।

শনিবার (২২ মার্চ) টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, সাগরপথে অনুপ্রবেশের সময় রোহিঙ্গাবোঝাই নৌকা ডুবির ঘটনায় ৪ রোহিঙ্গার মরদেহ উদ্ধার করা হয়েছে। রাত পর্যন্ত বিজিবি থেকে ৪ মরদেহ উদ্ধারের বিষয়টি জানানো হয়েছে।

টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশিকুর রহমান জানান, গত শুক্রবার দিনগত রাত আড়াইটায় টেকনাফের শাহপরীর দ্বীপের পশ্চিমপাড়া এলাকার সাগরে এ ঘটনা ঘটেছে।

তিনি জানান, শুক্রবার মধ্যরাতে টেকনাফের শাহপরীর দ্বীপ পশ্চিমপাড়া ঘাটের কাছে রোহিঙ্গাবোঝাই একটি নৌকা অবৈধভাবে সাগরপথে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করে। এ সময় নৌকার তলা ফেটে যায়। খবর পেয়ে সৈকতের পাশে দায়িত্বরত বিজিবি সদস্যরা স্থানীয় জেলেদের নিয়ে তাদের উদ্ধারের জন্য এগিয়ে যান। সাগর থেকে বিজিবি সদস্যরা ২৫ রোহিঙ্গা নাগরিককে জীবিত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হন। তবে এ সময় সাগরে পড়ে নিখোঁজ হন বিজিবির সিপাহী মোহাম্মদ বেলাল। নিখোঁজদের সন্ধানে উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading