বিদেশিরা ধর্মীয় বিভাজন উসকে দিয়ে আগ্রাসন চালাতে চায়: আখতার

বিদেশিরা ধর্মীয় বিভাজন উসকে দিয়ে আগ্রাসন চালাতে চায়: আখতার

উত্তরদক্ষিণ। রবিবার (২৩ মার্চ), ২০২৫, আপডেট ২৩:২৫

বিদেশি শক্তি ধর্মীয় বিভাজন উসকে দিয়ে বাংলাদেশে আগ্রাসন চালাতে চায় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন।

রবিবার (২৩ মার্চ) রাজধানীর ইস্কাটনে এক ‘গণ-ইফতার’ অনুষ্ঠানে তিনি বলেন, বিদেশিরা বাংলাদেশের ধর্মীয় বিভাজন উসকে দিয়ে আগ্রাসন চালাতে চায়। এ বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে।

‘বিগত দিনে বাংলাদেশে যে ধর্মীয় বিভাজনের রাজনীতি হয়েছে, এনসিপি কোনোভাবেই তা আর হতে দেবে না।’

এনসিপিতে যুক্ত দলিত-হরিজন সম্প্রদায়ের নেতাকর্মীদের উদ্যোগে নেভি হাউজের গলিতে এ ইফতার অনুষ্ঠান হয়। সেখানে শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।

এবারের রোজায় প্রতিদিনই এখানে ‘গণ-ইফতার’ আয়োজন করছে এনসিপি।

ইফতারের আগ মুহূর্তে সংক্ষিপ্ত বক্তব্যে আখতার বলেন, জাতীয় নাগরিক কমিটি যে নতুন ধারা রাজনীতি চালু করতে চেয়েছে, সেখানে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবার জন্য একটি বাংলাদেশ বিনির্মাণের শপথ নিয়েছে।

‘আমাদের রাজনীতিতে আমরা মধ্যমপন্থা চর্চার কথা বলেছি। আমরা বাংলাদেশের মানুষের কাছে আবেদন রাখতে চাই, তরুণরা যে বার্তা নিয়ে এসেছে আপনারা সেই বার্তায় সায় দেবেন।’

তিনি বলেন, আমরা তরুণরা কাজ করতে গিয়ে নানা ভুল করতে পারি। কিন্তু আমি বিশ্বাস করি, দেশের জনগণ আমাদের শুধরে দেবেন।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading