টাঙ্গাইলে ১ হাজার কৃষক বিনামূল্যে পাচ্ছেন সার তিল বীজ

টাঙ্গাইলে ১ হাজার কৃষক বিনামূল্যে পাচ্ছেন সার তিল বীজ

উত্তরদক্ষিণ। সোমবার, ২৪ মার্চ, ২০২৫, আপডেট ১৫:২০

গ্রীষ্মকালীন মৌসুমে তিল ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় টাঙ্গাইলের ভূঞাপুরে এক হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে।

প্রণোদনার মধ্যে- একজন কৃষকের জন্য ১ কেজি তিল, ১০ কেজি ডিএপি সার এবং ৫ কেজি এমওপি সার বরাদ্দ দেওয়া হয়েছে।

সোমবার (২৪ মার্চ) দুপুরে উপজেলা প্রশাসনের সহযোগিতায় ও উপজেলা কৃষি সম্প্রসারণ উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে এই প্রণোদনা বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোছা. পপি খাতুন।

এসময় উপস্থিত ছিলেন- উপজেলা কৃষি অফিসার মো. মোখলেছুর রহমান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল্লাহ আল মাসুদ, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা নাজমুল হাসান মামুন, উপজেলা যুবদলের আহবায়ক খন্দকার জুলহাস আলম প্রমুখ।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading