ঈদ : ইত্যাদিতে নাচবেন তৌসিফ-বুবলী
উত্তরদক্ষিণ। সোমবার, ২৪ মার্চ, ২০২৫, আপডেট ১৬:১৬
গীতিকার মোহাম্মদ রফিকউজ্জামানের কথায় ‘দেখার চোখ ও বিবেকের চোখ’ গানের সঙ্গে ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদিতে নৃত্য পরিবেশনায় দেখা যাবে নাটক ও সিনেমা জগতের দুই শিল্পীকে।
তারা হলেন নাটকের অভিনেতা তৌসিফ মাহবুব ও চিত্রনায়িকা শবনম বুবলী। গানটিতে কণ্ঠ দিয়েছেন তানজিনা রুমা, রাজিব ও খেয়া, সংগীতায়োজন করেছেন মেহেদি। নৃত্য পরিচালনা করেছেন মামুন।
বিজ্ঞপ্তিতে ফাগুন অডিও ভিশন এই তথ্য জানিয়েছে। গানের কথায় তুলে ধরা হয়েছে সমাজের বিভিন্ন অনিয়ম, অসঙ্গতি। নাচে তৌসিফ ও বুবলীর সঙ্গে আরও অংশ নিয়েছেন ইত্যাদির নিয়মিত নৃত্যশিল্পীরা।
ঈদের পরদিন বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে রাত ৮টার বাংলা সংবাদের পর প্রচার হবে ‘ইত্যাদি’। ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন বরাবরের মতই হানিফ সংকেত। অনুষ্ঠানটি নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন।
মি/গাজী

