স্বাধীনতা দিবস : দুই দিনের কর্মসূচি ঘোষণা বিএনপি’র

স্বাধীনতা দিবস : দুই দিনের কর্মসূচি ঘোষণা বিএনপি’র

উত্তরদক্ষিণ। সোমবার, ২৪ মার্চ ২০২৫, আপডেট ১৬:৩৫

স্বাধীনতা ও জাতীয় দিবস ঘিরে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। এর মধ্যে রয়েছে- ২৫ মার্চ বেলা ১১টায় রমনার ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে আলোচনাসভা, ২৬ মার্চ ভোরে কেন্দ্রসহ সারাদেশের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, সকাল সাড়ে ৮টায় সাভার জাতীয় স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ এবং সেখান থেকে শেরেবাংলা নগরে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে পুস্পস্তবক অর্পণ ও মিলাদ মাহফিল।

সোমবার (২৪ মার্চ) দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ এ কর্মসূচি ঘোষণা করা হয়। এতে বলা হয়, সারাদেশে জেলা, মহানগর, উপজেলা, পৌরসহ সব ইউনিট আলোচনা সভা ও অন্যান্য কর্মসূচি আয়োজন করবে। বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো কর্মসূচি করবে নিজ উদ্যোগে।

দলের সর্বস্তরের নেতাকর্মীদের স্বাধীনতা দিবসের কর্মসূচি সফল করার আহ্বান জানানো হয় বিজ্ঞপ্তিতে।

ইউডি/এজেএস

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading