৯ দিন টানা ছুটি থাকলেও নিরাপত্তায় বিঘ্ন ঘটবে না: নাসিমুল গনি

৯ দিন টানা ছুটি থাকলেও নিরাপত্তায় বিঘ্ন ঘটবে না: নাসিমুল গনি

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার (২৭ মার্চ), ২০২৫, আপডেট ১৩:০০

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি বলেছেন, পুলিশ বাহিনীর সদস্যরা ছুটিতে নেই, ফলে ঈদে টানা ছুটি থাকলেও নিরাপত্তায় কোনো বিঘ্ন ঘটবে না।

বৃহস্পতিবার (২৭ মার্চ) সচিবালয়ে আসন্ন ঈদ- উল-ফিতর উপলক্ষে টানা ৯ দিনের ছুটির ফাঁদে দেশ থাকায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

বাসমালিক সমিতির নেতাদের সঙ্গে আলোচনার মাধ্যমেই ঈদযাত্রা নির্বিঘ্ন করা হচ্ছে এ কথা জানিয়ে তিনি আরও বলেন, হাইওয়ে পুলিশ সচল আছে। ঈদের ছুটিতে যারা বাসা ছেড়ে যাবেন, তারাও নিশ্চিন্তে থাকবেন।
 
নাসিমুল গনি বলেন, পুলিশ বাহিনীর সদস্যরা ছুটিতে নেই। ফলে ঈদে টানা ছুটি থাকলেও নিরাপত্তায় কোনো বিঘ্ন ঘটবে না।
 
এদিকে রাজধানীর গাবতলীর র‍্যাব কন্ট্রোল রুম থেকে সংবাদ সম্মেলনে আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে যাত্রীদের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছেন র‍্যাব-৪ এর সিও লে. কর্নেল মো. মাহবুব আলম।
 
ঢাকার বাসস্থান ত্যাগের পূর্বে পর্যাপ্ত নিরাপত্তার খেয়াল রাখার পরামর্শ দিয়ে লে. কর্নেল মাহবুব আলম রাস্তায় কারও থেকে খাদ্য গ্রহণে ও সক্ষ্যতা না করার পরামর্শ দিয়েছেন।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading