ইন্ডিয়া থেকে এলো আমদানির সাড়ে ৯ হাজার টন চাল

ইন্ডিয়া থেকে এলো আমদানির সাড়ে ৯ হাজার টন চাল

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার (২৭ মার্চ), ২০২৫, আপডেট ১৩:২০

আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র চুক্তির আওতায় ইন্ডিয়া থেকে সাড়ে ৯ হাজার টন সিদ্ধ চালবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে।

বৃহস্পতিবার (২৭ মার্চ) খাদ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে জানানো হয়, উন্মুক্ত দরপত্র চুক্তির আওতায় ইন্ডিয়া থেকে ৯টি প্যাকেজে মোট ৪ লাখ ৫০ হাজার টন চাল আমদানির চুক্তি হয়েছে। এর মধ্যে ২ লাখ ৯৭ হাজার ২৬৯ টন চাল ইতোমধ্যে দেশে পৌঁছেছে।

জাহাজে রাখা চালের নমুনা পরীক্ষা শেষ হয়েছে এবং চাল খালাসের কার্যক্রম দ্রুত শুরু হবে। এজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে বলেও জানিয়েছে খাদ্য মন্ত্রণালয়।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading