৪৬তম বিসিএসে শ্রুতিলেখকের জন্য আবেদন আহ্বান

৪৬তম বিসিএসে শ্রুতিলেখকের জন্য আবেদন আহ্বান

উত্তরদক্ষিণ। শুক্রবার (২৮ মার্চ), ২০২৫, আপডেট ১২:০০

৪৬তম বিসিএসের আবশ্যিক বিষয়ের লিখিত পরীক্ষা শুরু হবে ৮ মে। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে একযোগে পরীক্ষা নেওয়া হবে।

এ পরীক্ষায় প্রতিবন্ধী প্রার্থীদের মধ্যে যাদের শ্রুতিলেখক প্রয়োজন, তাদের জন্য সরকারি কর্ম কমিশন (পিএসসি) থেকে শ্রুতলেখক নিয়োগ দেওয়া হবে। শ্রুতিলেখক পেতে প্রার্থীদের আবেদন করার এ আহ্বান জানিয়ে বিজ্ঞপ্তি দিয়েছে পিএসসি। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যাদের শ্রুতিলেখক প্রয়োজন হবে, তাদের ১০ এপ্রিলের মধ্যে আবেদন করতে হবে।

অফিস চলাকালে পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার), বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়, প্রধান কার্যালয়, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকার দপ্তরে আবেদন করার জন্য আহ্বান জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

আবেদনপত্রের সঙ্গে যেসব কাগজপত্র জমা দিতে হবে, সেগুলো হলো- অনলাইন আবেদনপত্রের (বিপিএসসি ফরম-১) কপি ও প্রবেশপত্র, পাসপোর্ট সাইজের সত্যায়িত দুই কপি ছবি, শ্রুতিলেখকের প্রয়োজনীয়তা সম্পর্কে সিভিল সার্জন কর্তৃক প্রদত্ত ডাক্তারি প্রত্যয়নপত্র এবং সমাজসেবা অধিদপ্তর থেকে প্রতিবন্ধী পরিচয়পত্রের সত্যায়িত কপি।

কাগজপত্রসহ ১০ এপ্রিলের মধ্যে আবেদন না করলে শ্রুতিলেখক নিয়োগ করা যাবে না। শ্রুতিলেখকের জন্য আবেদনকারী প্রার্থীকে কেবল কর্ম কমিশন থেকে প্রদত্ত অনুমোদিত শ্রুতিলেখকের সহায়তায় পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।

৪৬তম বিসিএসে তিন হাজার ১৪০টি পদের মধ্যে সবচেয়ে বেশি নেওয়া হবে স্বাস্থ্য ক্যাডারে। সহকারী সার্জন ১ হাজার ৬৮২ জন ও সহকারী ডেন্টাল সার্জন ১৬ জন নেওয়া হবে। এরপর সবচেয়ে বেশি নেওয়া হবে শিক্ষা ক্যাডারে। বিভিন্ন বিষয়ে এ ক্যাডার থেকে বিসিএস শিক্ষায় ৫২০ জন নেওয়া হবে।

ইউডি/সিফাত

Taanjin

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading