ইংল্যান্ডে ফিরেই জয় পেলেন হামজা

ইংল্যান্ডে ফিরেই জয় পেলেন হামজা

উত্তরদক্ষিণ। শনিবার (২৯ মার্চ), ২০২৫, আপডেট ১১:৩০

বাংলাদেশের জার্সিতে যোগ দিয়ে অভিষেক ম্যাচ খেলার পর ইংল্যান্ডে ফিরেই শেফিল্ডের হয়ে ম্যাচ খেলতে নেমে জয় পেয়েছে হামজা চৌধুরীর দল শেফিল্ড ইউনাইটেড। ইংলিশ চ্যাম্পিয়নশিপের ওই ম্যাচে কভেন্ট্রি সিটিকে ৩-১ গোলে হারিয়েছে শেফিল্ড ইউনাইটেড।

শুক্রবার (২৮ মার্চ) দিবাগত রাতে অনুষ্ঠিত এই ম্যাচে ১৯ মিনিটে কভেন্ট্রির বিপক্ষে প্রথম গোল পায় শেফিল্ড। গোল করেন গুস্তাভো হামের। এরপর ৩০ মিনিটে ব্যবধান দ্বিগুন করে তাইরেসে কাম্পবেল। ২-১ ব্যবধানে লিড নিয়ে বিরতিতে যায় শেফিল্ড।

বিরতির পর ম্যাচের ৬২ মিনিটে শেফিল্ডকে তৃতীয় গোল এনে দেন রহিয়ান ব্রুস্টার। ম্যাচের ইনজুরি সময়ে এক গোল শোধ দেয় কভেন্ট্রি। শেষ পর্যন্ত ৩-১ গোলে জয় নিয়ে মাঠ ছাড়তে সক্ষম হয় শেফিল্ড।

এই জয়ে প্রিমিয়ার লিগে ফেরার লড়াইয়ে এগিয়ে গেলো হামজার দল। ৩৯ ম্যাচে ৮৩ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে তারা।

উল্লেখ্য, বাংলাদেশের জার্সিতে গত মঙ্গলবার (২৫ মার্চ) অভিষেক হয় হামজা চৌধুরীর। এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ খেলার পর ইংল্যান্ডে ফিরেই শেফিল্ডের হয়ে ম্যাচ খেলতে নেমে পড়েন তিনি।

ইউডি/সিফাত

Taanjin

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading