মোহাম্মদপুরে সাঁড়াশি অভিযান, গ্রেপ্তার ৬

মোহাম্মদপুরে সাঁড়াশি অভিযান, গ্রেপ্তার ৬
গ্রেপ্তার

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫, আপডেট ১৫:১৫

রাজধানীর মোহাম্মদপুর থানাধীন বিভিন্ন এলাকায় দিনব্যাপী সাঁড়াশি অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত দ্রুতবিচার আইনে পাঁচজনসহ মোট ছয়জনকে গ্রেপ্তার করেছে ডিএমপির মোহাম্মদপুর থানা পুলিশ।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) এ কে এম মেহেদী হাসান এ তথ্য নিশ্চিত করেন।

বুধবার (২ এপ্রিল) দিনব্যাপী মোহাম্মদপুরের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- সাগর তালুকদার (২০), আল আমিন (২৩), সুজন মিয়া (২২), বিপ্লব হোসেন ওরফে সম্রাট (২৭), দিলীপ চন্দ্র দাস (২৭) ও সোহাগ (বয়স উল্লেখ নেই)।

মেহেদী হাসান বলেন, বুধবার দিনব্যাপী মোহাম্মদপুর থানা পুলিশের সাঁড়াশি অভিযানে বিভিন্ন পয়েন্ট থেকে ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারদের মধ্যে রয়েছে দ্রুতবিচার আইনে পাঁচজন ও পরোয়ানাভুক্ত একজন।

গ্রেপ্তার আসামিদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading