চলতি অর্থবছরের আট মাসে রেমিট্যান্স আসা শীর্ষ ১০ দেশ

চলতি অর্থবছরের আট মাসে রেমিট্যান্স আসা শীর্ষ ১০ দেশ

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫, আপডেট ১৬:০০

চলতি ২০২৪-২৫ অর্থবছরের জুলাই থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত আগের বছরের একই সময়ের চেয়ে দেশে রেমিট্যান্স আসার পরিমাণ ২২ দশমিক ৬৩ শতাংশ বেড়েছে। এ সময় বিশ্বের বিভিন্ন দেশ থেকে দেশে রেমিট্যান্স এসেছে। এরমধ্যে শীর্ষে রয়েছে আমেরিকা। এবার যুক্তরাজ্য (ইউকে) কে পেছনে ফেলে দ্বিতীয় স্থানে এসেছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

প্রতিবেদন অনুযায়ী, চলতি অর্থবছরের জুলাই থেকে ফেব্রুয়ারি পর্যন্ত আট মাসে যেসব দেশ থেকে বেশি রেমিট্যান্স এসেছে সেগুলোর মধ্যে শীর্ষ ১০ টি হলো- যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, যুক্তরাজ্য, মালয়েশিয়া, কুয়েত, ওমান, ইতালি, কাতার, সিঙ্গাপুর।

প্রতিবেদন পর্যালোচনায় দেখা গেছে, চলতি ২০২৪-২৫ অর্থবছরের জুলাই থেকে ফেব্রুয়ারি পর্যন্ত আট মাসে রেমিট্যান্স এসেছে এক হাজার ৮৪৮ কোটি ৮৭ লাখ ডলার। যা আগের অর্থবছরের একই সময়ের চেয়ে ৩৪১ কোটি ১৩ লাখ ডলার বা ২২ দশমিক ৬৩ শতাংশ বেশি। আগের অর্থবছরের জুলাই থেকে ফেব্রুয়ারি পর্যন্ত সময়ে রেমিট্যান্স এসেছিল এক হাজার ৫০৭ কোটি ৭৩ লাখ ডলার।

চলতি অর্থবছরের জুলাই থেকে ফেব্রুয়ারি পর্যন্ত আট মাসে যুক্তরাষ্ট্র থেকে এসেছে ৩৩৯ কোটি ৪৩ লাখ ডলার, সংযুক্ত আরব আমিরাত থেকে রেমিট্যান্স এসেছে ২৬১ কোটি ১৯ লাখ ডলার, সৌদি আরব থেকে এসেছে ২৩২ কোটি ২১ লাখ ডলার, যুক্তরাজ্য থেকে এসেছে ১৭৭ কোটি ৮৩ লাখ ডলার, মালয়েশিয়া থেকে এসেছে ১৬০ কোটি ৩৭ লাখ ডলার, কুয়েত থেকে এসেছে ১০১ কোটি ৭২ লাখ ডলার, ওমান থেকে এসেছে ৯৪ কোটি ৬৩ লাখ ডলার, ইতালি থেকে এসেছে ১০২ কোটি ২১ লাখ ডলার, কাতার থেকে এসেছে ৭৩ কোটি ৮ লাখ ডলার এবং সিঙ্গাপুর থেকে এসেছে ৫৬ কোটি ১৩ লাখ ডলার।

প্রতিবেদন অনুযায়ী, সবচেয়ে বেশি অর্থাৎ অর্ধেকের কাছাকাছি ৪৯ শতাংশ রেমিট্যান্স এসেছে ঢাকা বিভাগে। এরপরেই চট্টগ্রামের অবস্থান। চট্টগ্রাম বিভাগে রেমিট্যান্স আসার হার ২৯ শতাংশ। রেমিট্যান্স আসার দিক দিয়ে তৃতীয় অবস্থানে সিলেট। সিলেট বিভাগে রেমিট্যান্স আসার হার ৮ শতাংশ।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading