ইউনূস-মোদির বৈঠক দুদেশের জন্য ‘আশার আলো’: মির্জা ফখরুল

ইউনূস-মোদির বৈঠক দুদেশের জন্য ‘আশার আলো’: মির্জা ফখরুল

উত্তরদক্ষিণ। শুক্রবার (৪ এপ্রিল), ২০২৫, আপডেট ২৩:৩০

বাংলাদেশ ও ইন্ডিয়ার সরকার প্রধানের মধ্যকার বৈঠককে দু’দেশের জন্য ‘আশার আলো’ হিসেবে দেখছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (৪ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা জানান।

মির্জা ফখরুল বলেন, ‘ব্যাংককে বিমসটেক শীর্ষ সম্মেলনের ফাঁকে বৈঠক হয়েছে, এটি খুবই আনন্দের। আমরা মনে করি, ভূ-রাজনীতি, বর্তমান বিশ্ব রাজনীতি ও বাংলাদেশ-ভারতের এ অঞ্চলের প্রেক্ষাপটে ড. মুহাম্মদ ইউনূস এবং নরেন্দ্র মোদির বৈঠক আমাদের সামনে একটি আশার আলো তৈরি করছে।’

তিনি বলেন, ‘ইন্ডিয়ার সঙ্গে বাংলাদেশের সম্পর্কের যে তিক্ততা তৈরি হয়েছিল, সেটি যেন আর সামনে না এগোয় অথবা কমে আসে, বৈঠকে সে সম্ভাবনা সৃষ্টি হয়েছে।’

বিএনপি মহাসচিব বলেন, ‘আমি যতদূর দেখেছি, তাতে মনে হয়েছে– এ ব্যাপারে দু’জনই যথেষ্ট আন্তরিক এবং নিঃসন্দেহে বাংলাদেশ ও ভারত– দু’দেশের মানুষের উপকারে আসবে।’

গুলশান কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার আগে ক্রীড়াঙ্গনের কর্মকর্তা, ক্রীড়াবিদ ও বিভিন্ন সংগঠনের নেতাদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন মির্জা ফখরুল।

এ সময় ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক, সহ-সাংগঠনিক সম্পাদক শরীফুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading